,

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ ড্র

bd slপ্রীতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে এগিয়ে থেকেও জয়বঞ্চিত হলো বাংলাদেশ। ১-১ গোলে ড্র করে সন্তুষ্ট থাকতে হলো স্বাগতিকদের।শুক্রবার যশোরের শামসুল হুদা স্টেডিয়ামে দুই ম্যাচের প্রীতি ফুটবল সিরিজের প্রথম খেলা অনুষ্ঠিত হয়। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচটি আগামী সোমবার রাজশাহীতে অনুষ্ঠিত হবে।খেলার ৩০ মিনিটে লাল-সবুজ জার্সিধারীদের এগিয়ে নেন জাহিদ হাসান এমিলি। কিন্তু এই অগ্রগামীতা পাঁচ মিনিটের বেশি ধরে রাখতে পারেনি টিটোর প্রশিক্ষণাধীন বাহিনী। প্রথমার্ধের ৩৫ মিনিটে দারুণ এক ফ্রি-কিকে সমতা ফেরান লঙ্কান মিডফিল্ডার রোশান। এরপর দুই দল প্রচুর পরিমাণ সুযোগ পেলেও কেউ তা কাজে লাগাতে পারেনি।

এর আগে বাংলাদেশ-শ্রীলঙ্কা ১২টি ম্যাচে মুখোমুখি হয়। যার আটটিতে জয় পায় বাংলাদেশ। তিনটিতে শ্রীলঙ্কা। আর বাকি ম্যাচটি অমিমাংসিত থাকে।

 

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের