,

এবার সুপারহট ক্রিতি

heropanti-kriti-sanon-1401215120gkn48-300x347

ডেস্ক রিপোট : ‘হিরোপান্তি’ ছবির মধ্যদিয়ে আলোচিত হওয়ার পর নতুন দুটি ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন ক্রিতি সেনন। এগুলো হলো ‘সিং ইজ ব্লিং’ ও ‘ফার্জি’। এর মধ্যে প্রথমটিতে অক্ষয় কুমারের এবং দ্বিতীয়টিতে শহিদ কাপুরের বিপরীতে দেখা যাবে ক্রিতিকে। নতুন বছরেই মুক্তি পেতে যাচ্ছে ক্রিতি অভিনীত এ দুটি ছবি। এর মধ্যে অক্ষয় কুমারের বিপরীতে ‘সিং ইজ ব্লিং’ ছবিতে ক্রিতিকে দেখা যাবে ব্যাপক আবেদনময়ীরূপে। আগের ছবির চেয়েও খোলামেলা হয়ে এ ছবিতে ক্যামেরাবন্দি হচ্ছেন তিনি। এরই মধ্যে সম্প্রতি ছবির একটি প্রচারণামূলক গানে অংশ নিয়েছেন । সেই গানে তাকে অক্ষয়ের সঙ্গে পারফর্ম করতে দেখা যাবে। গানটিতে একাধিকবার বিকিনি পরতে দেখা যাবে ক্রিতিকে। শুধু এ গানেই নয়, পুরো ছবিতেই তার আবেদনকে ফুটিয়ে তোলা হয়েছে। এ ছবিতে অভিনয় বিষয়ে দারুণ খুশি এই অভিনেত্রী। এ বিষয়ে ক্রিতি বলেন, অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করা আমার স্বপ্ন ছিল। স্বপ্নটা এ ছবির মধ্য দিয়ে পূরণ হচ্ছে। আমি অনেক খুশি। এরই মধ্যে ছবির শুটিং অনেকটা শেষ হয়েছে। দর্শক এখানে সুপারহট ক্রিতিকেই আবিষ্কার করতে পারবে। আশা করছি ভাল লাগবে সবার।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর