,

এবার গুগলের ‘ইনবক্স’ মেইল

84173ab2b6e81662b0016e501f042c86-mailআন্তর্জাতিক ডেস্ক :‘ইনবক্স’ নামে নতুন একটি মেইল সেবা আনার ঘোষণা দিয়েছে গুগল। জিমেইলও চালু থাকবে। গুগল গতকাল বুধবার জিমেইলের পাশাপাশি নতুন এই সেবা চালু করার ঘোষণা দিয়েছে। ‘ইনবক্স’ ব্যবহার করে মেইল ব্যবস্থাপনা আরও সহজ হবে এবং মেইলের তথ্য দেখার বিষয়টি আরও ব্যবহারবান্ধব হবে বলেই গুগল কর্তৃপক্ষের দাবি। বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, নির্বাচিত কিছু জিমেইল ব্যবহারকারকারীকে তাঁদের নতুন মেইল সেবা পরীক্ষার জন্য সুযোগ দেওয়া হচ্ছে। আগ্রহীরা এই মেইল ব্যবহার করতে চাইলে গুগলের কাছে ([email protected]) এই ঠিকানায় মেইল পাঠাতে পারেন। মেইল মেলে গুগল আগ্রহীদের কাছে আমন্ত্রণ পাঠাতে পারে।

২০০৪ সালে চালু হওয়া জিমেইলের পাশাপাশি নতুন সেবাটি ওয়েব মেইল, অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপ হিসেবেও পাওয়া যাবে।

গুগল জানিয়েছে, অনলাইনে কেনাকাটা করার মতো বিষয়গুলো ইনবক্স মেইলে রিয়েল টাইমে আপডেট পাওয়া যাবে। এ ছাড়া ছোটখাটো কাজের বিষয় মনে করিয়ে দেবে এই মেইল সেবাটি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ