,

আশুগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ এক ঘন্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

ffffffffffffffffffffমীর সুমন ইসলাম স্বাধীন আশুগঞ্জ থেকে ॥ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা যুবলীগের নবগঠিত আহবায়ক কমিটি বাতিলে দাবিতে  বুধবার সকালে এক ঘন্টা মহাসড়ক অবরোধ,বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবলীগের পদবন্ধচিত একাংশের নেতাকর্মীরা। উপজেলা যুবলীগের সদ্য বিলুপ্ত কমিটির সাধারন সম্পাদক মনির সিকদার ও নবগঠিত কমিটির যুগ্ম-আহবায়ক-২ ইলিয়াস আলীর নেতৃত্বে যুবলীগের সহ¯্রাধীক নেতাকর্মী শহরের গোলচত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে।মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলার রেলগেইট এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে বালি ও টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে ঢাকা-সিলেট মহাসড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়।প্রায় এক ঘন্টা মহাসড়কে অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে ৩ শতাধিক যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম দূভোর্গে পড়ে যাত্রীরা। 
এদিকে মহাসড়ক অবরোধ সৃষ্টি করে রেলগেইট এলাকায় অনুষ্ঠিত এক সমাবেশে বক্তৃতা করেন উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ সালাউদ্দিন,সদ্য বিলুপ্ত কমিটির সাধারন সম্পাদক মনির সিকদার,নবগঠিত কমিটির যুগ্ম-আহবায়ক-২ ইলিয়াস আলী,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান কবির,আসিফ ইকবাল,আরিফুর রহমান জুয়েল,উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ রনি প্রমুখ। সভায় বক্ত্যরা উপজেলা যুবলীগের নবগঠিত আহবায়ক কমিটি প্রত্যাখান করে দ্রুত এই কমিটি বাতিলের দাবি জানান।উল্লেখ্য গত ১৯ অক্টোবর রবিবার উপজেলা যুবলীগের সদ্য বিলুপ্ত কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জিয়া উদ্দিন খন্দকারকে আহবায়ক,মোঃ শাহীন আলম বকসী ও মোঃ ইলিয়াছ আলীকে যুগ্ম আহবায়ক করে ৩৩ সদস্য বিশিষ্ট উপজেলা যুবলীগের কমিটি অনুমোদন দেন কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান মোঃ ওমর ফারুক ও সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ