,

আশুগঞ্জে যুবলীগের আহবায়ক কমিটি বাতিলে দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

aaaaaaaaaaaaaaaআশুগঞ্জ প্রতিনিধি॥আশুগঞ্জ উপজেলা যুবলীগের নবগঠিত আহবায়ক কমিটি বাতিলে দাবিতে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ রেলগেইটে বালি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ বিক্ষোভ মিছিল করেছে যুবলীগের নেতৃ-বৃন্দ। আজ বুধবার সকালে আশুগঞ্জ উপজেলা যুবলীগের সদ্য বিলুপ্ত কমিটির সাধারন সম্পাদক মনির সিকদার ও নবগঠিত কমিটির যুগ্ম-আহবায়ক ইলিয়াস আলীর নেতৃত্বে কয়েক হাজার যুবলীগ কর্মী কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করে। পরে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। মহাসড়ক অবরোধের কারণে সড়কের উভয় পাশ্বে অন্তত দু-শতাধিক যানবাহন আটকা পড়ে কয়েক হাজার বাস যাত্রী চরম দূভোর্গের শিকায় হন। 
গত ১৯ অক্টোবর রবিবার জিয়া উদ্দিন খন্দকারকে আহবায়ক, শাহিন আলম বকশি ও ইলিয়াস আলীকে যুগ্ম-আহবায়ক করে আশুগঞ্জ উপজেলা যুবলীগের ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন কেন্দ্রীয় যুবলীগ। কিন্তু সদ্য গঠিত এ কমিটির যুগ্ম-আহবায়ক ইলিয়াস আলী, সদস্য আতাউর রহমান কবীর, মতিউর রহমান সরকার, আবুল কালাম আজাদ, জুয়েল মিয়া, ইঞ্জিনিয়ান নাজমুল হক সমীর, পারভেজ আলম চৌধুরী, মোশারফ হোসেন, তারেকুল ইসলাম, সারোয়ার খান, আনোয়ার হোসেন, রফিকুল ইসলাম, আরিফুল ইসলাম জুয়েলসহ বেশ কিছু নেতৃ-ৃবন্দ এ কমিটি প্রত্যাখান করে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে। তারা দ্রুত এ কমিটি বাতিলে দাবি জানিয়েছেন। এবং দ্রুত আবারো সকল নেতৃ-বৃন্দের সমন্বয়ে নতুন কমিটি ঘোষনার দাবি জানিয়েছেন।   
সদ্য গঠিত কমিটির যুগ্ম-আহবায়ক ইলিয়াস আলী জানান, এ কমিটিতে যোগ্য নেতৃত্বের কোন মূল্যায়ন হয়নি। হয়েছে যুবলীগ নাম ধারী কিছু স্বার্থেনেশী মহলের। আমরা এ কমিটি বাতিলের দাবি জানাচ্ছি।  
উপজেলা যুবলীগের সদ্য বিদয়ী কমিটির সাধারন সম্পাদক মনির সিকদার জানান, এ কমিটি সঠিক ভাবে নেতৃত্বের মূল্যায়ন করা হয়নি। কিছু অযোগ্য লোককে পদ দেয়া হয়েছে। আমরা এ কমিটি বাতিলের দাবি জানাচ্ছি।

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা