,

আর কখনোই ওয়েস্ট ইন্ডিজে খেলবে না ভারত

West-Indies-player-e1413890020940-300x168ক্রীড়া প্রতিবেদক :গত সাপ্তাহে ভারতের বিপক্ষে শেষ ওয়ানডে না খেলেই সফর বাতিল করে বাড়ি ফেরে ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা।  বেতন ভাতা বিষয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ও খেলোয়াড়দের বিবাদের ফলাফল হিসেবে এমন সিদ্ধান্ত নেয় ক্যারিবীয় খেলোয়াড়রা।  আর তাতেই ক্ষিপ্ত হয়ে ভবিষ্যতে ভারতীয় ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজ সফর করবে না জানিয়ে বিবৃতি দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড।
শক্রবার ভারতের বিপক্ষে চতুর্থ ওয়ানডে খেলার পর ওয়েস্টি ইন্ডিজ দলের খেলোয়াড়রা বেতন ভাতা নিয়ে বোর্ডের সঙ্গে কলহের জেরে সফর ত্যাগ করেন।  পরের পাঁচ ম্যাচ না খেলেই তারা ফিরে যান দেশে।
ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ড বিকল্প দল পাঠাতে চাইলেও রাজি হয়নি বিসিসিআই।  মঙ্গলবার বিসিসিআই এক বিবৃতিতে জানায়, ‘ওয়েস্ট ইন্ডজে ভারতের ভবিষ্যৎ সফরগুলো বাতিল করা হল।’ আর ভবিষ্যতে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে না বলে জানানো হয়েছে বিসিসিআইয়ের পক্ষ থেকে।
২০১৬ সালের ফ্রেব্র“য়ারিতেই ক্যারিবীয় সফর ছিল ভারতের।  এই ঘোষণার ফলে তা বাতিল হয়ে গেল।  আর উদ্ভূত পরিস্থিতিতে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের স্মরণাপন্ন হয়েছে ভারত।  আর নভেম্বরের ২ অক্টোবর থেকেই শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ দিনের ওয়ানডে সিরিজও নির্ধারণ করে ফেলেছে তারা।

এ জাতীয় আরও খবর

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে

জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

ফ্যাসিবাদপন্থী মিডিয়া বয়কটের আহ্বান

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি