বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয় হাই কমিশনার কসবার খেওড়া গ্রাম পরিদর্শন

aaaaaaaaaaaaaaপ্রতিনিধি : ভারতের রাষ্ট্রদূত পংকজ শরন দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবার মেহারী ইউনিয়নের খেওড়া গ্রামে ধর্মগুরু মা আনন্দময়ীর জন্মভিটা পরিদর্শন করেন। এ সময়ে তিনি সাংবাদিকদের বলেন, ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের সাথে বাংলাদেশের হাসিনা সরকারের সবচেয়ে ভালো সম্পর্ক আছে এবং থাকবে। ভারত সবসময় শান্তি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে বিশ্বাস করে। 

তিনি বলেন, ত্রিপুরার পালাটানা বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশকে ১০০ মেগাওয়াট বিদুুৎ সরবরাহ করা হবে। আশুগঞ্জ নৌ-বন্দর, আশুগঞ্জের সাথে আখাউড়া স্থল বন্দরের সড়কের যাবতীয় উন্নয়ন করতে ভারত সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ভারত সরকার মেঘনা নদীর উপর দ্বিতীয় ভৈরব রেল সেতু, তিতাস নদীর উপর দ্বিতীয় তিতাস সেতু করার ব্যাপারেও কমিটেড। পুরো উন্নয়ন কর্মসূচী আমাদের বিশেষ বিবেচনায় রাখা প্যাকেজ। এটি অনেক বড় প্রকল্প। পর্যায়ক্রমে আমরা পুরো উন্নয়ন কর্মসূচী বাস্তবায়ন করবো। ভারত-বাংলাদেশের যে সকল সমস্যা রয়েছে তা আমরা সনাক্ত করে পর্যায়ক্রমে সকল সমস্যারই সমাধান করা হবে। তিনি আনন্দময়ী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করে ভারতীয় হাই কমিশনের অর্থায়নে ১০টি কম্পিউটার, দুটি প্রিন্টার নিয়ে স্কুলে প্রতিষ্ঠিত কম্পিউটার ল্যাব উদ্বোধন করেন। স্কুলের পক্ষ থেকে পঙ্কজ শরণকে সংবর্ধনা দেওয়া হয়। আইন মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের পক্ষে তাকে সংবর্ধিত করেন মন্ত্রীর ব্যক্তিগত সহকারি অ্যাডভোকেট. রাশেদুল কায়সার জীবন, স্কুল কমিটি ও শিক্ষার্থীরা। 
মঙ্গলবার দুপুর পৌনে ২টায় তিনি খেওড়া গ্রামে পৌঁছান। এসময় তাকে স্বাগত জানান কসবা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আনিসুল হক ভূঞা, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলাম, উপজেলা ভাইস-চেয়ারম্যান অধ্যাপক শাহীন সুলতানা, মহিলা ভাইস-চেয়ারম্যান অধ্যাপক বিলকিস বেগম, আনন্দময়ী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নারায়ন চন্দ্র সাহা মনি ও স্থানীয় যুবলীগ নেতা হেলাল ভূঞা। তিনি পায়ে হেঁটে মা আনন্দময়ীর জন্মভিটায় যান। এসময় মন্দিরের পুরোহিত, এলাকাবাসী জয়ধ্বনি, আর উলুধ্বনি দিয়ে তাকে স্বাগত জানায়। পঙ্কজ শরণ মন্দিরে ঢুকে কিছু সময় প্রার্থনা করেন। ফেরার পথে পঙ্কজ শরণ আনন্দময়ীর মন্দিরকে তিনবার পরিভ্রমণ করেন। হাই কমিশনারকে জন্মভিটার পক্ষ থেকে পুরোহিত পলাশ ভট্টাচার্য কপালে তিলক পড়িয়ে দেন। ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণ কসবার খেওড়া গ্রাম পরিদর্শনকালে তার সাথে ছিলেন ভারতীয় হাই কমিশনের প্রথম সচিব নীনা দেশপান্ডে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা