,

ব্রাহ্মণবাড়িয়া চার সন্তানের জন্ম দিলেন এক গৃহবধূ

ddddddddddddddপ্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া শহরের লোকনাথ দিঘীর পাড়ে অবস্থিত সেবা ক্লিনিকে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন শারমীন আক্তার (২০) নামে এক গৃহবধূ।মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে তিনটি ছেলে ও একটি মেয়ে শিশু ভূমিষ্ঠ হয়। বর্তমানে মা ও চার সন্তান সুস্থ রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। 

সেবা ক্লিনিকের সত্ত্বাধিকারি ডা. বজলুর রহমান জানান, মঙ্গলবার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামের প্রবাসী সোহেল মিয়ার স্ত্রী শারমীন আক্তার প্রসব বেদনা নিয়ে ক্লিনিকে ভর্তি হন। কিন্তু কিছু জটিলতার কারণে চিকিৎসক তার সিজারিয়ান অপারেশন করেন।
এই ক্লিনিকের গাইনি চিকিৎসক খালেদা আখতারের তত্ত্বাবধানে অস্ত্রোপচার করা হয়। 

ডা. খালেদা জানান, প্রসূতি মা ও তার চার সন্তান সুস্থ রয়েছে। তারপরও নির্দিষ্ট সময়ের আগে ভূমিষ্ঠ হওয়ায় নবজাতকগুলোকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। 

প্রসূতি শারমীনের পারিবারিক সূত্রে জানা যায়, শারমীন প্রথমবারের মতো মা হয়েছেন। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ