বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অপেক্ষায় জুবায়ের

76bb938df08b1f2273d571448dde1cc7-Untitled-4ক্রীড়া প্রতিবেদক :চন্ডিকা হাথুরুসিংহে যে ব্যাটিং বিশেষজ্ঞ, সেটা সবার জানা। কিন্তু কাল হঠাৎ করে তিনি বোলারও হয়ে গেলেন!

শেরেবাংলা স্টেডিয়ামের মাঝখানের উইকেটে নেট প্র্যাকটিস। এক ব্যাটসম্যান নেটের ভেতর, আরেকজন বাইরে। নেটের বাইরের উইকেটে বল করছিলেন পেসাররা। ভেতরের উইকেটে স্পিনাররা। তাইজুল ইসলাম আর নবাগত জুবায়ের হোসেনের সঙ্গে হাথুরুসিংহে ওই নেটেই বল করছিলেন। এক দিনের ছুটি নিয়ে ব্যক্তিগত কাজে ভারতে গেছেন বলে স্পিনারদের নেটে সাকিব আল হাসান ছিলেন না।

তাইজুল এখন পর্যন্ত শুধু ওয়েস্ট ইন্ডিজে অভিষেক সিরিজটাই খেলেছেন। আর জুবায়ের আছেন অভিষেকের অপেক্ষায়। বোলিং সঙ্গী হয়ে থেকে কোচ তাঁর অনেকটা সময় দিলেন তরুণ এই দুই স্পিনারকে। ব্যাটিং প্রান্তে কখনো মাহমুদউল্লাহ, কখনো তামিম ইকবাল। এ প্রান্ত থেকে লেগ স্পিনার জুবায়ের বেশির ভাগ সময়ই বলে ফ্লাইট দিয়ে গেলেন। তামিম মাঝেমধ্যেই তেড়ে মারতে গেলেন জুবায়েরকে। বেশির ভাগই ব্যাটে লাগল। ম্যাচ পরিস্থিতিতে যার কিছু ক্যাচ হয়ে যাবে ভেবে উৎসাহিত বোধ করতেই পারতেন জুবায়ের। ওই বলগুলোর পর জুবায়েরকে কাছে ডেকে কী যেন বলছিলেন কোচ।

কী বলছিলেন? অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হলেও এই প্রসঙ্গে কিছু বললেন না জুবায়ের, ‘তেমন কিছু না। বললেন, যা হচ্ছে ভালো হচ্ছে। কিছু জিনিস দেখিয়ে দিলেন। ফিল্ডিং সেটআপ নিয়ে কথা বললেন।’

বাংলাদেশের টেস্ট দলে প্রথম বিশেষজ্ঞ লেগ স্পিনার। অথচ জুবায়েরের ক্রিকেট শুরু ওপেনারের ভূমিকায়! তাতে খুব একটা ভালো না করায় বড় ভাইয়ের পরামর্শে হয়ে গেলেন লেগ স্পিনার। টেস্ট দলে জায়গা পাওয়াটাকে নাটকীয় বললেও কম বলা হয়। এখন জুবায়েরের লক্ষ্য সেখানে টিকে থাকা, ‘অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ সব পর্যায়েই ভালো বল করেছি। চেষ্টা থাকবে ভালো খেলে দলে নিয়মিত হওয়া; বাংলাদেশ দলে যেহেতু লেগ স্পিনার নেই, সে জায়গাটা পূরণ করা।’ গুগলি নাকি ভালো পারেন, পারেন ফ্লিপারও। সঙ্গে বললেন, ‘আমি মনে করি আমার বোলিংয়ে বৈচিত্র্য আছে, বলের ওপর আমার নিয়ন্ত্রণও ভালো।’

জিম্বাবুয়ে সিরিজের টেস্ট দলে সুযোগ পাওয়ার খবরটা পরশু সন্ধ্যায় টেলিভিশনের টিকার দেখে প্রথম জানতে পারেন। এর পর থেকেই অনেক অভিনন্দন পেয়েছেন। কাল অনুশীলনে আসার পর অভিনন্দন জানিয়েছেন সতীর্থরাও। জাতীয় দলে ডাক পাওয়ার আনন্দটা উদ্‌যাপন করতে কোথায় খাওয়াবেন, কেউ কেউ জানতে চাইলেন সেটাও। নতুন সতীর্থদের এমন আন্তরিক শুভেচ্ছায় সিক্ত জুবায়ের, ‘শুরু থেকেই সবাই আমাকে অনেক উৎসাহ দিয়েছে। মুশফিক ভাই, সাকিব ভাই, তামিম ভাই সবাই…দলের অন্যরাও। খুব ভালো লাগছে জাতীয় দলে এসে।’

সেটি তো লাগারই কথা। জুবায়েরের কথায় বুঝতে সমস্যা হলো না, ভালো কিছু করে আসল ভালো লাগায় সিক্ত হওয়ার অপেক্ষায় তিনি।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা