,

গুরুতর অসুস্থ টেলি সামাদ

fa960c11cb4f21a5572cbe885db6149e-9বিনোদন প্রতিবেদক :কৌতুক অভিনেতা টেলি সামাদ গুরুতর অসুস্থ। তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে।

গতকাল সোমবার দুপুরে প্রথম আলোকে টেলি সামাদের সর্বশেষ অবস্থা সম্পর্কে চিকিৎসক কামাল পাশা বলেন, ‘টেলি সামাদ হৃদ্রোগে আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় আমাদের হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পাশাপাশি নানা ধরনের জটিল রোগে ভুগছেন তিনি। তাঁর অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অস্ত্রোপচারের দিন চারেক পার না হওয়া পর্যন্ত বলা সম্ভব

নয় শারীরিক অবস্থাটা কেমন।’

গত শুক্রবার সন্ধ্যায় টেলি সামাদকে স্কয়ার হাসপাতালে আনা হয়।

টেলি সামাদ ১৯৭৩ সালে কার বউ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করেন। তবে তিনি দর্শকদের কাছে পরিচিতি পান আমজাদ হোসেনের নয়নমণি ছবির মধ্য দিয়ে।

টিভি, চলচ্চিত্র ও মঞ্চে অভিনয়ের পাশাপাশি প্রযোজনা এবং গানের জগতেও তাঁর বিচরণ ছিল। ১৯৪৫ সালের ৮ জানুয়ারি ঢাকার বিক্রমপুরে জন্মগ্রহণ করেন এই অভিনয়শিল্পী।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ