বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল শুরু

footbal mach in b bariaনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় আজ সোমবার থেকে শুরু হয়েছে  জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ।টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্রগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ।

উদ্বোধনী খেলায় সদর উপজেলা একাদশ ২-০ গোলে আখাউড়া উপজেলা একাদশকে পরাজিত করে।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড.মুহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী  অনুষ্টানে অন্যান্যের মধ্যে বক্ততা করেন অতিরিক্ত জেলা প্রশাসক ও টুর্নামেন্টের আহবায়ক আজাদ ছাল্লাল, মেয়র মো:হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার,অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম,জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু।  
খেলার প্রথমার্ধের ১৫ মিনিটে সদর উপজেলার রকি প্রতিপক্ষের জালে বল জড়িলে ১-০ গোলে এগিয়ে থাকে।প্রতিপক্ষ আখাউড়া উপজেলা একাদশ বেশ কয়েকটি সুযোগ পেলেও জাতীয় দলের গোল রক্ষক মামুনের কৌশলের কারনে সমতা আনতে পারেনি।
দ্বিতীয়ার্ধের ১৬ মিনিটে আবারো সদর উপজেলার পক্ষে গোল করেন বিদেশী খেলোয়ার মোহাম্মদ আলী।নির্ধারিত সময় শেষে ২-০ গোলে জয়ী হয় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা একাদশ।নক আউট পদ্বতিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৯টি উপজেলা এবং ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার একটি দল সহ ১০টি দল এতে অংশগ্রহন করছে।আগামীকাল খেলবে কসবা উপজেলা একাদশ বনাম বিজয়নগর উপজেলা একাদশ।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক