,

গোল উদযাপন করতে গিয়ে ফুটবলারের মৃত্যু

35bec1a43deb4ba9b862e2ae328dda05-footballer-deathক্রীড়া প্রতিবেদক :পিটার বিকাসাংজুয়ালা ভুল করে ফেলেছেন, বড্ড ভুল! এ ভুলের খেসারত যে এত বড় হবে, তা কে ভেবেছিল? বিকাসাংজুয়ালা একটু ভিন্ন কায়দায় গোল উদযাপন করতে চেয়েছিলেন। তাই বলে তার খেসারত দিতে হবে জীবন দিয়ে? অভিনব পন্থায় গোল উদযাপন করতে গিয়ে চোটাক্রান্ত হয়েছেন অনেক ফুটবলারই, কিন্তু তাই বলে মৃত্যু!

ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার ভারতের মিজোরাম প্রিমিয়ার লিগে। বিকাসাংজুয়ালা খেলেন বেথেলহাম ভেংথালাংয়ে। চানমারি ওয়েস্টের বিপক্ষে ম্যাচের ৬২ মিনিটে দারুণ এক গোলে দলকে সমতায় ফিরিয়ে ছুটলেন গোল উদযাপন করতে। উদযাপনটা ছিল অনেকটা জার্মান তারকা মিরোস্লাভ ক্লোসার মতোই। প্রথম ডিগবাজিটা ঠিকঠাক হলো। কিন্তু দ্বিতীয় ডিগবাজির সময় ভূমিতে পা নয়, পড়ল মাথা! মারাত্মক আঘাত পেলেন মেরুদণ্ডে। দ্রুতই নিয়ে যাওয়া হলো হাসপাতালে। চার দিন পর মারা গেলেন ২৩ বছর বয়সী মিডফিল্ডার। মারা যাওয়ার আগে চোখজোড়া দান করে গেছেন এ তরুণ ফুটবলার।

মিজোরাম রাজ্যের একজন ফুটবল-কর্তা বললেন, ‘পিটার খুবই প্রতিভাবান খেলোয়াড় ছিল, স্বপ্ন দেখত জাতীয় লিগ খেলবে। তার এ মৃত্যুতে আমরা শোকাহাত। ভেবেছিলাম সে সেরে উঠবে। কিন্তু তা আর হলো না।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ