,

আখাউড়া স্থল বন্দর দিয়ে ৭০ মেঃ টন চাল গেল ভারতে

Akaura portপ্রতিনিধি : আখাউড়া স্থল বন্দর দিয়ে গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় ৪টি কাভার্ন ভ্যানে করে ৭০ মেঃ টন চাল ভারতের ত্রিপুরা রাজ্যে প্রবেশ করেছে। ত্রিপুরা রাজ্যের খাদ্য গুদামের কর্মকর্তারা বন্দরে উপস্থিত থেকে চালবাহী  কার্ভার্ডগুলো বুঝে নেন। এসময় উভয় দেশের কাস্টম্স ও বন্দরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সকাল ৯টায় আশুগঞ্জ নৌ বন্দর থেকে চালবাহী ৪টি কাভার্ড ভ্যান সড়ক পথে আখাউড়া স্থল বন্দরে এসে পৌছে। 
এর আগে গত রোববার ৫ হাজার টন চাল নিয়ে এই ৪ টি কার্গো জাহাজ আশুগঞ্জ নৌ বন্দরে নোঙর করে। ১৯৭২ সালের নৌ প্রটোকল চুক্তির আওতায় ১০ হাজার টন চাল যাচ্ছে ভারতের ত্রিপুরায়। এর আগে গত আগষ্ট মাসে ৫ হাজার টন চাল ত্রিপুরায় নেয়া হয়েছে।
সূত্রে জানা যায়, আশুগঞ্জ নৌবন্দর ও আখাউড়া স্থলবন্দর ব্যবহার করে ১০ হাজার টন খাদ্য পণ্য ভারতের ত্রিপুরায় নিয়ে যাওয়ার অনুমতি দেয়া হয়। সেই মোতাবেক ১০ হাজার টন খাদ্য পণ্য ত্রিপুরা নিয়ে যাওয়ার ব্যাপারে দরপত্রের মাধ্যমে বাংলাদেশের পরিবহন ঠিকাদারী প্রতিষ্ঠান গালফ ওরিয়েন্ট সিওয়েজকে কার্যাদেশ দেয়া হয়। গালফ ওরিয়েন্ট সিওয়েজ গত আগষ্ট মাসে ৫ হাজার টন চাল ত্রিপুরায় পাঠিয়েছে। বাকী ৫ হাজার টন চাল নিয়ে ৪ টি কার্গো জাহাজ গত ৬ অক্টোবর কলকাতার ডায়মন্ড হারবার পোর্টে থেকে আশুগঞ্জ নৌবন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে। এসব খাদ্য পণ্য পরিবহনে ব্যবহার করা হচ্ছে বাংলাদেশের কার্গো জাহাজ ও ট্রাক। 
পরিবহন ঠিকাদারী প্রতিষ্ঠান গালফ ওরিয়েন্ট সিওয়েজ এর লজিস্টিক ব্যবস্থাপক মোঃ নুরুজ্জামান  জানান, কলকাতা ডায়মন্ড হারবার পোর্ট থেকে ৫ হাজার টন চাল নিয়ে এমভি গালফ- ৩, এমভি গালফ – ৭, এমভি দত্তপাড়া ও এমভি রাইড – ১ এই ৪ টি জাহাজ রোববার বিকালে আশুগঞ্জ নৌ বন্দরে আসে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ