,

তথ্যপ্রযুক্তি আইনের মামলায় এম কে আনোয়ারের বিরুদ্ধে অভিযোগ গঠন

e275b6292a74e0e8cf312c050416d921-Untitled-2আদালত প্রতিবেদক :বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে করা একটি মামলায় অভিযোগ গঠন করা হয়েছে।

আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ জহুরুল হক অভিযোগ গঠন করে আগামী ২৩ নভেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। এ সময় আদালতে এম কে আনোয়ার উপস্থিত ছিলেন। তিনি নিজেকে নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার চান।

গত বছরের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ প্রসঙ্গে পরদিন ৬ মে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন এম কে আনোয়ার। সংবাদ সম্মেলনে তিনি বলেন, বায়তুল মোকাররমে স্বেচ্ছাসেবক লীগ নেতা দেবাশীষ বিশ্বাসের নেতৃত্বে ওই দিন দোকানপাট লুট করা হয়েছে। পবিত্র কোরআন শরিফসহ বিভিন্ন ধর্মীয় গ্রন্থে আগুন দেওয়া হয়েছে। পরদিন গণমাধ্যমে তাঁর এই বক্তব্য প্রকাশিত হয়। এ ঘটনায় দেবাশীষ বিশ্বাস বাদী হয়ে মানহানি ও ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার অভিযোগে ৭ মে তথ্যপ্রযুক্তি আইনে মামলাটি করেন।

এ জাতীয় আরও খবর

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের

এমবাপ্পের জোড়া গোলে সেভিয়াকে উড়িয়ে দিল রিয়াল