,

গ্যাস ফিল্ডসের প্রধান কার্যালয় ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করে আন্দোলনকারীরা

gas field head officeপ্রতিনিধি : বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের বাছাই করা ও সুপ্রীম কোর্টের রায়ের প্রেক্ষিতে স্বাস্থ্য পরীক্ষায় পর্যন্ত উত্তীর্ণ হওয়া বিভিন্ন পদের ১৪৩ জন চাকরি প্রার্থী নিয়োগপত্রের দাবিতে করা প্রধান কার্যালয় ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। 

রোববার বেলা সাড়ে ১১টার দিকে কোম্পানির মহাব্যবস্থাপক (মানব সম্পদ উন্নয়ন বিভাগ) নসিবুজ্জামান তালুকদারের আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলনকারীরা কর্মসূচি প্রত্যাহার করে নেন।

চাকরী প্রার্থীদের কয়েকজন জানান, আগামি ২২ অক্টোবর পেট্রোবাংলায় অনুষ্ঠিতব্য বোর্ড সভায় বিষয়টি নিয়ে আলোচনা করে এর সমাধান করা হবে, মহাব্যবস্থাপকের এমন আশ্বাসের প্রেক্ষিতে তারা ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করে নেন। 

তবে ২২ তারিখের পর সমাধান না হলে অনির্দিষ্টকালের জন্য গ্যাস ফিল্ডসের প্রধান কার্যালয় ঘেরাও করে রাখা হবে বলে জানান তারা। 

রোববার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিরাসার এলাকায় অবস্থিত প্রধান কার্যালয় ঘেরাও করে প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেন।

এর আগেও চাকরি প্রার্থীরা ২০১২ সালের ৬ সেপ্টেম্বর ও ২০১৩ সালের ১১ ফেব্রুয়ারি কোম্পানির প্রধান কার্যালয় ঘেরাও এবং কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করেন।

২০০৮ সালের ৩০ মে নিয়োগ বিজ্ঞপ্তি প্রদানের পর ২০১১ সালের ৮ এপ্রিল বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানির কম্পিউটার অপারেটর, গাড়িচালক, ইলেক্ট্রিশিয়ান ও অ্যাটেন্ডেন্ট-এ চার পদে জনবল নিয়োগের জন্য লিখিত পরীক্ষা নেওয়া হয়। 

এরপর ১৪৩ জনকে নিয়োগের জন্য চূড়ান্তভাবে মনোনীতও করা হয়।

এ অবস্থায় নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠলে সংসদীয় কমিটি তা তদন্ত করে। পরে তৎকালীন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নূরুল ইসলাম ও মহাব্যবস্থাপক (মানব সম্পদ উন্নয়ন বিভাগ) মজিবুর রহমানকে বরখাস্ত করা হয়। অনিশ্চয়তায় পড়ে নিয়োগ প্রক্রিয়াটি। 

এরপর থেকেই ওই ১৪৩ জন প্রার্থী আন্দোলন করছেন এবং গত বছর (২০১৩) উচ্চ আদালতের হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দাখিল করেন। উচ্চ আদালত চলতি বছরের ২৩ জুন নিয়োগ দেওয়ার জন্য কোম্পানি কর্তৃপক্ষকে ছয় মাস সময় বেধে দেন। 

রায়ের চার মাস পার হলেও কোম্পানি কর্তৃপক্ষ এখনও নিয়োগদানের কোনো কার্যক্রম শুরু করেনি।

এ জাতীয় আরও খবর

২৩তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন মির্জা ফখরুল

কোকোর জন্মদিনে কবর জিয়ারত ও আলোচনা সভা

বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান ২৭

বিমানবন্দরে আগুন, তদন্তে বারবার অব্যবস্থাপনার চিত্র

মির্জা আব্বাস কবে ফিরবেন সংসদে, চট্টগ্রাম-৪ আসনে কী হবে

৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাস করেনি

হাসিনা ও হা‌দির হত্যাকারীদের প্রত্যার্পনের অনুরোধ করেছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী খ‌লিলুর রহমা‌ন

প্রস্তুতি ম্যাচ দিয়ে বাংলাদেশকে বিচার করতে নারাজ হেড

৩১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল

বাবাকে শেষ বিদায় জানালেন মেসি

সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনই বাংলাদেশি

রিয়াদে সোফা কারখানায় আগুন, নিহত ১৬ বাংলাদেশি