,

শিক্ষকের ছোড়া কলমের ঢিলে ছাত্রের চোখে গুরুতর আঘাত

rabbiপ্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা চলাকালে এক শিক্ষকের ছোড়া কলমের ঢিলে চোখে গুরুতর আঘাত পেয়েছে অষ্টম শ্রেণীর এক ছাত্র। রবিবার দুপুর পৌনে একটার দিকে এ ঘটনা ঘটে।

আহত গোলাম রাব্বি (১৪) শহরের শিমরাইলকান্দি এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে। তার মা শহরের মৌড়াইল এলাকার সাহেরা গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী। এ ঘটনার পর অভিযুক্ত শিক্ষক সুব্রত চন্দ্র সরকার পালিয়ে গেছেন। আহত শিক্ষার্থীকে ব্রাহ্মণবাড়িয়া চক্ষু হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানান, পরীক্ষা কক্ষের পেছন দিকের বেঞ্চে দুই ছাত্র কথা বলাবলি করায় শিক্ষক সুব্রত চন্দ্র সরকার তাদের লক্ষ্য করে কলম ছুড়ে মারেন। কলমটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশের বেঞ্চে বসা গোলাম রাব্বির বাম চোখে আঘাত হানে। শিশুটি যন্ত্রণায় চিৎকার শুরু করলে সুব্রত তার হাতে ১০০ টাকার নোট ধরিয়ে ওষুধ কেনার কথা বলে কক্ষ ত্যাগ করেন। পরে ওই শিক্ষক পালিয়ে যান।

তাৎক্ষণিক সহপাঠিরা রাব্বিকে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ব্রাহ্মণবাড়িয়া চক্ষু হাসপাতালে নিয়ে আসা হয়।

রাব্বির স্বজনরা জানান, তার বাম চোখে প্লেট বসিয়ে ব্যান্ডেজ করা হয়েছে। তার চোখের মণিতে গুরুতর আঘাতসহ সাদা অংশেও দাগ পড়েছে বলে তারা জানান।

আঘাত পাওয়া চোখের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এ বিষয়ে নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদুল ইসলাম বলেন, ‘এখন আহত রাব্বির চিকিৎসা চলছে। বিষয়টি আমরা দেখছি।‘

জেলা শিক্ষা কর্মকর্তা কাজী সলিম উল্লাহ বলেন, ‘এ ধরণের খবর এখনও আমি পাইনি। খোঁজ নিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।‘

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা