,

আখাউড়া স্থলবন্দরে আফ্রিকান কৃষ্ণাঙ্গ প্রবেশে নিষেধাজ্ঞা

ebola-virus3প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ইবোলা ভাইরাস প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে আফ্রিকার কৃষ্ণাঙ্গদের এ বন্দর দিয়ে প্রবেশের ওপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে এ উদ্যোগ নিয়েছে স্থল বন্দর কর্তৃপক্ষ।

আখাউড়া স্থলবন্দরের পরিদর্শক (শুল্ক) লুৎফুর রহমান এবং ইমিগ্রেশন কর্মকর্তা বাচ্চু মিয়া বলেন, ‘ইবোলা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগ আমাদের একাধিক চিঠি দিয়েছে। নির্দেশ পাওয়ার পর বন্দর এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে পাসপোর্টধারী কৃষ্ণাঙ্গদের প্রবেশ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ আলম বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ পাওয়ার পরপরই আমাদের একটি মেডিকেল টিম চেকপোস্টের ইমিগ্রেশন অফিসে অস্থায়ী ক্যাম্প বসিয়ে কাজ করছে। পাসপোর্টধারী যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও ইবোলা ভাইরাস শনাক্ত করতে ওই মেডিকেল টিমে পর্যায়ক্রমে একজন ডাক্তারও থাকছেন। সেই সঙ্গে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে আফ্রিকা মহাদেশের নাগরিকদের প্রবেশের ওপর।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ