,

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত-২৫

attack1নিজস্ব প্রতিবেদক:গত শনিবার সন্ধ্যয় তুচ্ছ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে উভয় পক্ষের ২৫ জন আহত হয়েছে। প্রতিপক্ষের একটি দোকান ও ঘর ভাংচুর করে দাঙ্গাবাজরা। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়া ও রাজঘর গ্রামের মধ্যে। জানা যায়, গত শনিবার বিকালে রাজঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে লাঠিখেলা চলাকালে ভাটপাড়ার ভূঞা বাড়ির এক কিশোরের সাথে রাজঘর গ্রামের এক কিশোরের বাক-বিতন্ডা ও মারামারি হয়। এর জের ধরে সন্ধ্যায় ভাটপাড়ার ভূঞা বাড়ি ও রাজঘর গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘন্টাব্যাপী সংঘর্ষে পুলিশ কন্সটেবল ইসমাইল হোসেন, মহিন উদ্দিনসহ উভয় পক্ষের ২৫জন আহত হয়। এসময় প্রতিপক্ষের একটি দোকান ও ঘর ভাংচুর করে দাঙ্গাবাজরা। পুলিশ লাঠিপেটা এবং ৩ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের মধ্যে খায়েশ মিয়া (৩০), মজনু মিয়া (৩২), দ্বীন ইসলাম (২৫), আলমগীর মিয়া (৪৫), সোহাগ মিয়া (২০), মুশাহিদ মিয়া (২২), নবীর হোসেন (২২), হাবিব মিয়া (৫০), সালাউদ্দিন (২৫), আলাল মিয়া (২৩) শহরের বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নেয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস বলেন, এখনও কোনপক্ষ মামলা করেনি

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ