শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতকে ভয় পাচ্ছে না বাংলাদেশ

25ed038b2ac48de7379886f0dfd51799-18.10.2014-Bangladesh-U_16-women-footboll-Practice-at-Buet-ground-6-ক্রীড়া প্রতিবেদক :বুয়েট মাঠের অনুশীলনে সতীর্থদের নজর সানজিদার দিকে। আজ মাঠে ভারতের মেয়েদেরও শ্যেনদৃষ্টি থাকবে তার ওপর ষ প্রথম আলোটিকিট বিক্রির দায়িত্বে থাকা কর্মকর্তাদের নিয়ে নিজের কক্ষে ব্যস্ত মাহফুজা আক্তার কিরণ। পরশু বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাতের ম্যাচে দর্শক উপস্থিতি দেখে বেজায় খুশি ছিলেন বাফুফের মহিলা শাখার কো-চেয়ারম্যান। আজকের ম্যাচের জন্য হাজার দশেক টিকিট তুলে দিলেন ওই কর্মকর্তাদের হাতে। তাঁর আশা, সব টিকিটই বিক্রি হয়ে যাবে। কেননা বাংলাদেশের কিশোরীদের খেলা দেখতে দর্শকদের স্টেডিয়ামে টেনে আনছে মণিকা-সানজিদাদের পারফরম্যান্স!
প্রথম ম্যাচে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট জর্ডানের বিপক্ষে জয়। পরের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে উড়িয়ে দেওয়া। বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজ বিকেল পাঁচটায় শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামার আগে মোটেও ভয় পাচ্ছে না বাংলাদেশ। বাফুফে ভবন থেকে বুয়েট মাঠে অনুশীলনে যাওয়ার জন্য টিম বাসে ওঠার সময় অধিনায়ক মণিকা চাকমা বলল, ‘ভারতকে নিয়ে কোনো ভয় নেই আমাদের। গত দুই ম্যাচের মতোই খেলতে চাই আমরা।’
ভারতকে নিয়ে বিস্তর গবেষণা করেছে বাংলাদেশ। পরশু কোচ গোলাম রব্বানী ভারত-ইরান ম্যাচটি মাঠে বসে দেখেছেন। কাল সকালে ওই ম্যাচের পুরো ভিডিও মেয়েদের দেখানো হয়েছে। খেলার কাটাছেঁড়া করে খুঁজে বের করা হয়েছে তাদের দুর্বলতাগুলো। সেগুলোকে কাজে লাগিয়ে জয়ের জন্য কোচ উদ্বুদ্ধ করেছেন মেয়েদের। এমনিতেই হার দিয়ে শুরু করায় ভারতের মেয়েদের আত্মবিশ্বাসে চোট লেগেছে। ঠিক উল্টো অবস্থা বাংলাদেশ দলের, টানা দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাসে টগবগে তারা। গোলাম রব্বানী চান মেয়েরা ধরে রাখুক আগের দুই ম্যাচের ধারাবাহিকতা, ‘মেয়েরা আজও শতভাগ উজাড় করেই খেলবে। আমি বলেছি, তোমরা জয়ের জন্যই খেলবে। তোমাদের হারানোর কিছু নেই।’
ভারতের জাতীয় মহিলা দলের ফিফা র্যাঙ্কিং ৫৩। সেই অনুযায়ীই কিন্তু অনূর্ধ্ব-১৬ দল ‘বি’ গ্র“পের অন্যতম ফেবারিট বলে বিবেচিত। তবে পরশু ইরানের কাছে হেরে যাওয়ায় আজকের ম্যাচটা ভারতের জন্য হয়ে দাঁড়িয়েছে টিকে থাকার লড়াই। বাংলাদেশকে নিয়ে তাই খুব সতর্ক ভারতের কোচ মাইমল রকি। বাফুফের কৃত্রিম টার্ফে অনুশীলন শেষে কাল তিনি বললেন, ‘বাংলাদেশ খুবই শক্তিশালী দল। তবে আমরাও ওদের সঙ্গে লড়তে প্রস্তুত। টুর্নামেন্টে টিকে থাকতে ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জিতলেই সামনে এগিয়ে যাব। এখনো চূড়ান্ত পর্বে যাওয়ার শতভাগ সুযোগ আছে আমাদের।’
কিন্তু ভারতকে সেই সুযোগটা দিতে চায় না মণিকা-সানজিদা-বিপাশাদের বাংলাদেশ।