বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিভিল এভিয়েশন আধুনিকায়নে পরামর্শক নিয়োগ পাচ্ছে জেডিএ

Biman_Bangladesh_Airlines_DC-10-30_S2-ACP_KUL_2007-4-7-300x201ডেস্ক রির্পোট:ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) মানদন্ড অনুযায়ী বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষকে (সিএএবি) ক্যাটাগরি ১-এ উন্নীত করতে আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে যুক্তরাষ্ট্রভিক্তিক প্রতিষ্ঠান ‘এভিয়েশন টেকনোলজি সলিউশন’(জেডিএ) কে নিয়োগ দেওয়া হচ্ছে। ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আগামী বৈঠকে এ নিয়োগ প্রস্তাব অনুমোদন দেওয়া হতে পারে সংশ্লিষ্ট সূত্র মারফত জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সিএএবিকে আন্তর্জাতিক মানদন্ড অনুয়ায়ী ক্যাটাগরি ১-এ উন্নীত করতে এফএএ’র সুপারিশ অনুযায়ী গতবছর (২০১৩) ১১ অক্টোবর ‘এক্সপ্রেশন অব ইন্টারেস্ট’ (ইওআই) আহবান করা হয়, এতে ৪টি আবেদন জমা পড়ে। আবেদনকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান আইওএস পার্টনার্স ইনকর্পোরেশন, জেডিএ এভিয়েশন টেকনোলজি সলিউশন, ফ্রান্সের যৌথ দুটি প্রতিষ্ঠান এগিস এভিয়েশন ও ডিডিসি লিমিটেড এবং ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান ইটেগ্রা এ/এস। আবেদনপত্র যাচাই-বাছাইয়ের জন্য গঠিত টেকনিক্যাল সাব-কমিটির বিবেচনায় প্রাথমিকভাবে চারটি প্রতিষ্ঠানই যোগ্য বলে বিবেচিত হওয়ায় তাদের কারিগরি ও আর্থিক প্রস্তাব দিতে বলা হয়। দ্বিতীয় পর্যায়ে সবগুলো প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে ডেনমার্কভিত্তিক প্রতিষ্ঠান ইটেগ্রা এ/এস দরপত্রের শর্ত পূরণে সক্ষম হয়নি। অবশিষ্ট দুটির মধ্যে ‘জেডিএ এভিয়েশন টেকনোলজি সলিউশন’ সর্বোচ্চ নম্বর পাওয়ায় যোগ্য বলে বিবেচিত হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৩০ লাখ ৪১ হাজার ডলার। যা বাংলাদেশী মূদ্রায় প্রায় ২৩ কোটি ৬২ লাখ টাকা।
এ বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব খোরশেদ আলম চৌধুরী বলেন, সিএএবি দেশের আকাশসীমায় ও বিমানবন্দরগুলোতে চলাচলকারী এয়ারলাইন্সগুলোর উড্ডয়ন নিরাপত্তা নিশ্চিতকারী উচ্চ কারিগরী প্রযুক্তিসম্পন্ন একটি জাতীয় সেবামূলক প্রতিষ্ঠান। আইসিএও স্ট্যান্ডার্ড অনুযায়ী সিএএবি বর্তমানে ক্যাটাগরি ২-এর আওতায় রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী বাংলাদেশ বিমানের নিউইয়র্ক ফ্লাইট চালু করতে হলে এফএএ’র মানদন্ড অনুযায়ী এটাকে ক্যাটাগরি ১-এ উন্নীত করতে হবে। এতে সিএএবির রেগুলেটরি ডকুমেন্টস যুগোপযোগী, কোয়ালিফাইড ফ্লাইট ইন্সপেক্টরেট ডিভিশন তৈরি, রবাস্ট সেইফটি ও সিকিউরিটি ওভারসাইট সিস্টেমে পরিণত হবে।