,

অফিসে ধ্যান!

adb90c438eb4e8326f8932680372caff-office-1লাইফস্টাইল ডেস্ক :মনকে শান্ত রাখাই কাজে সাফল্যের মূলমন্ত্র হিসেবে বিবেচিত হয়। মন শান্ত থাকলে চাপ থেকে মুক্ত থাকা যায়, ঘুম ভালো হয় এবং নিজের আবেগের ওপর বেশি নিয়ন্ত্রণ রাখা যায়। বর্তমানে অনেক প্রতিষ্ঠানই কর্মীদের মানসিক শান্তির বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে। কারণ মন শান্ত থাকলে কর্মীর কর্মক্ষমতা বৃদ্ধি পায়। এর পরিপ্রেক্ষিতে বেশি কর্মক্ষম ও ইতিবাচক মনোভাবের কর্মী পায় প্রতিষ্ঠান। সম্প্রতি টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে অফিসে ধ্যানের মাধ্যমে মন শান্ত রাখার কয়েকটি উপায় বাতলে দেওয়া হয়েছে।

দম নিন, দম ছাড়ুন

মনকে শান্ত করতে অফিসের নিরিবিলি একটি কোনা বেছে নিন। ১০ মিনিট কিংবা এর কিছু বেশি সময় ব্যয় করুন ধ্যানের পেছনে। শুরুতে পাঁচ সেকেন্ড দম নিন এবং পরবর্তী পাঁচ সেকেন্ড দম ধরে রাখুন। এরপর ধীরে ধীরে দম ছাড়ুন। পুরো প্রক্রিয়ায় আপনার শ্বাস-প্রশ্বাসের ওপর পূর্ণ মনোযোগ ধরে রাখুন।

ইনার স্মাইল

ইনার স্মাইল ধ্যানের একটি কৌশলের নাম। চোখ বন্ধ করে ধ্যানের সময় আপনার কপালের ওপর মনোযোগ দিন এবং হাসুন। এতে করে মনের ভেতরটা শান্ত হয়ে আসবে।

ভিজুয়ালাইজেশন

ভিজুয়ালাইজেশনও ধ্যানের আরেকটি কৌশলের নাম। এই প্রক্রিয়ায় গভীর দম নিতে হবে এবং সুন্দর দৃশ্য কল্পনা করতে হবে। উদাহরণ হিসেবে বলা যায়, মনে করুন সাগর তীরে একা হাঁটছেন আপনি।

এভাবে ১০ মিনিট কিংবা তার কিছু বেশি সময় ধ্যানের পেছনে ব্যয় করে কাজে ফিরে যান এবং নিশ্চিন্ত মনে কাজ করুন।

ধ্যানের আরও কিছু উপকারিতার কথাও জানানো হয়েছে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে। ধ্যান রক্তচাপ কমায়, মাংসপেশি শিথিল করে, খিঁচুনি রোধ করে, চাপ ও দুশ্চিন্তা কমায়, বিষণ্নতা দূর করে মানসিক অবস্থার উন্নতি ঘটায় এবং রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে