,

বাচ্চা থাকবে ডিপ ফ্রিজে

Nari-300x240লাইফস্টাইল ডেস্ক :একটু বুঝিয়ে বলা যাক, যুক্তরাষ্ট্রে ফেসবুক কিংবা অ্যাপলের মতো বড় বড় কোম্পানি তাদের নারীকর্মীদের নিজেদের ডিম্বাণু জমিয়ে রাখার জন্য টাকা দিচ্ছে, যাতে তারা পরে মা হতে পারেন। আগে ক্যারিয়ার, পরে বাচ্চা।
প্রস্তাবটা বেশ যুক্তিযুক্ত, এমনকি ফ্যাশনদুরস্ত মনে হতে পারে। এমন এক নারীকর্মী যার প্রশিক্ষণে কোম্পানি বেশ কিছু অর্থ বিনিয়োগ করেছে, তিনি সন্তানসম্ভবা হয়ে পড়লে বেশ কিছু দিন কাজে আসতেপারবেন না। জন্মের পরও সেই শিশুর কারণে তার পক্ষে ওভারটাইম করা, বিজনেস ট্রিপ কিংবা ককটেল পার্টিতে যাওয়া মুশকিল হয়ে পড়বে। অর্থাৎ, তার কেরিয়ারে একটা বিরতি, অন্তত বিঘ্ন ঘটবে। কোম্পানিও তার কাছ থেকে যে পরিমাণ কাজ ও প্রেরণা পেতে পারত, তার সবটা পাবে না।
সেই কারণেই অনেক মার্কিন কোম্পানি উচ্চ যোগ্যতাসম্পন্ন নারীদের মা হওয়ার ইচ্ছা ভাঁড়ারে তুলে রাখতে সাহায্য করতে চায়। ফেসবুক ইতিমধ্যেই যা করছে এবং অ্যাপল আগামী বছর থেকে যা করতে চায়, তা হলোথ নারীকর্মীরা যদি তাদের ডিম্বাণু হিমায়িত করে রাখতে চান, তবে কোম্পানি তার খরচ দেবে। দুটি সংস্থাই নাকি ডিম্বাণু বের করে তা জমিয়ে রাখার জন্য কর্মীপ্রতি ২০ হাজার ডলার পর্যন্ত ব্যয় করতে প্রস্তুত।
কোম্পানির যুক্তি হলো, নারীরা কোম্পানির ‘হায়ারার্কি’ বা ক্রমাধিপত্যের পর্যায়ক্রমে একটি আকর্ষণীয় ও স্থায়ী অবস্থান নিশ্চিত করে ফেলার পরই তাদের সন্তান ধারণের কথা ভাবা উচিত। ডিম্বাণু হিমায়িত করার কারণ, ত্রিশের মাঝামাঝি থেকে নারীদের সুস্থ ডিম্বাণু উৎপাদনের ক্ষমতা দ্রুত হ্রাস পায়। তরুণ বয়সে ডিম্বাণু জমিয়ে রাখলে পরেও সন্তান জন্ম দেওয়া যায়।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর