,

ভারতের ৫ হাজার টন চাল এখন আশুগঞ্জ নৌবন্দরের পথে ত্রিপুরায় যাবে সোমবার

asugonj port shipআমিরজাদা চৌধুরী : ১৯৭২ সালের নৌ প্রটোকল চুক্তির আওতায় ১০ হাজার টন চাল যাচ্ছে ভারতের ত্রিপুরায়। ইতোমধ্যে গত আগষ্ট মাসে ৫ হাজার টন চাল ত্রিপুরায় নেয়া হয়েছে।বাকী ৫ হাজার টন চাল নিয়ে ৪টি কার্গো জাহাজ এখন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দরের পথে রয়েছে।কলকাতার ডায়মন্ড হারবার পোর্ট থেকে গত ৬ অক্টোবর ৫ হাজার টন চাল নিয়ে এই ৪টি কার্গো জাহাজ আশুগঞ্জ নৌবন্দরের উদ্দেশ্যে ছেড়ে এসেছে। আজ বৃহস্পতিবার সকালে জাহাজ ৪টি মংলা পোর্ট অতিক্রম করেছে।আগামী রবিবারের মধ্যে জাহাজ গুলো আশুগঞ্জ নৌবন্দরে পৌছাছে সোমবার থেকে এসব চাল কাভার্ডভ্যানের মাধ্যমে সড়ক পথে আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরার আগরতলায় নিয়ে যাওয়ার কথা রয়েছে।

আশুগঞ্জ নৌবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানাযায়,দু‘দেশের সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার পর ১৯৭২ সালের নৌপ্রটোকল চুক্তির আওতায় বিনাশুল্কে বাংলাদেশের ৪‘শ কিলোমিটার জলপথ,৫০ কিলোমিটার সড়ক পথ,আশুগঞ্জ নৌবন্দর ও আখাউড়া স্থলবন্দর ব্যবহার করে ১০ হাজার টন খাদ্য পণ্য ভারতের ত্রিপুরায় নিয়ে যাওয়ার অনুমতি দেয়া হয়।সেই মোতাবেক ১০ হাজার টন খাদ্য পণ্য ত্রিপুরা নিয়ে যাওয়ার ব্যাপারে দরপত্রের মাধ্যমে বাংলাদেশের পরিবহন ঠিকাদারী প্রতিষ্ঠান গালফ ওরিয়েন্ট সিওয়েজকে কার্যাদেশ দেয়া হয়। গালফ ওরিয়েন্ট সিওয়েজ গত আগষ্ট মাসে ৫ হাজার টন চাল ত্রিপুরায় পাঠিয়েছে।বাকী ৫ হাজার টন চাল নিয়ে ৪টি কার্গো জাহাজ গত ৬ অক্টোবর কলকাতার ডায়মন্ড হারবার পোর্টে থেকে আশুগঞ্জ নৌবন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে।চাল নিয়ে ৪টি কার্গো জাহাজ গত ১৩ অক্টোবর বাংলাদেশ জল সীমানায় প্রবেশ করে এবং আজ বৃহস্পতিবার সকালে মংলা পোর্ট অতিক্রম করেছে। এসব খাদ্য পণ্য পরিবহনে ব্যবহার করা হচ্ছে বাংলাদেশের কার্গো জাহাজ ও ট্রাক।ইতোমধ্যে খাদ্য পণ্য লোড আনলোড করতে আশুগঞ্জ নৌবন্দরে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিআইডাব্লিওটিএ।
এ ব্যাপারে পরিবহন ঠিকাদারী প্রতিষ্ঠান গালফ ওরিয়েন্ট সিওয়েজ এর লজিস্টিক ব্যবস্থাপক মোঃ নুরুজ্জামান(জামান) জানান কলকাতা ডায়মন্ড হারবার পোর্ট থেকে ৫ হাজার টন চাল নিয়ে এমভি গালফ-৩, এমভি গালফ-৭. এমভি দত্তপাড়া ও এমভি রাইড-১ এই ৪টি জাহাজ গত ৬ অক্টোবর আশুগঞ্জ নৌবন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে এবং বৃহস্পতিবার মংলা পোর্ট অতিক্রম করেছে।
এ ব্যাপারে আশুগঞ্জ নৌবন্দরের পরিবহন পরিদর্শক মোঃ শাহ আলম জানান ভারতীয় চাল নিয়ে ৪টি জাহাজ আগামী রোবারের মধ্যে আশুগঞ্জ নৌবন্দরে পৌছার কথা রয়েছে।জাহাজ থেকে এসব চাল লোড আনলোড করে দেশীয় কাভার্ডভ্যানের মাধ্যমে আখাউড়া স্থলবন্দর দিয়ে সোমবার থেকে ত্রিপুরা পাঠানোর জন্য বন্দর সম্পন্ন প্রস্তুত রয়েছে। এসব পণ্য পরিবহনে ১৯৭২ সালে নৌপ্রটোকল চুক্তি অনুযায়ী বার্দিংক চার্জ সহ সব ধরনে চার্জ নেয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা