,

র‌্যাবের মামলা থেকে অব্যাহতি পেলেন লিমন

imon_160013ডেস্ক রির্পোট:অবশেষে সকল অভিযোগ থেকে মুক্তি পেলেন কথিত বন্দুকযুদ্ধে র‌্যাবের গুলিতে পা হারানো মোঃ লিমন হোসেন। সরকারি কাজে বাধা দেয়ার মামলা থেকে অব্যাহতি পাওয়ার মধ্য দিয়ে সব ধরণের অভিযোগ থেকে মুক্তি পেলেন তিনি। এটি ছিল র‌্যাবের করা দ্বিতীয় মামলা। এর আগে গত বছর ২৯ জুলাই লিমনকে অস্ত্র আইনের মামলা থেকে অব্যাহতি দেয় আদালত।

পা হারানোর সাড়ে তিন বছর পর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঝালকাঠির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আবু শামীম আজাদ র‌্যাবের দ্বিতীয় মামলা থেকে অব্যাহতি দেন। রায় ঘোষণার সময় আদালতে লিমন উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত জানানোর পর সংশ্লিষ্ট আদালতে বিচারক না থাকায় এক বছরের বেশি সময় লিমনের অব্যাহতির বিষয়টি ঝুলে ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী র‌্যাবের করা অস্ত্র আইনের মামলা থেকে গত বছর ২৯ জুলাই লিমনকে অব্যাহতি দেয় ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।
২০১১ সালের ২৩ মার্চ কলেজ ছাত্র লিমন রাজাপুরের সাতুরিয়ায় গরু নিয়ে বাড়িতে ফেরার সময় র‌্যাবের কথিত বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়। এর পর তার পা কেটে ফেলতে হয়। এ ঘটনায় র‌্যাব দুইটি মামলা করে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ