,

লতিফের ভারত অবস্থানে সরকারের ‘না’

news-image

ডেস্ক রির্পোট :অপসারিত মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ভারতে অবস্থান করার বিপক্ষে অবস্থান নিয়েছে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার। এ জন্য ঢাকার তরফ থেকে দিল্লির কাছেও তার একটা বার্তা পৌঁছে দেয়া হয়েছে বলে সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্র জানিয়েছে। খবর ডেইলি স্টারের।  হাসিনা সরকারের নীতিনির্ধারকরা মনে করছেন লতিফ সিদ্দিকী ভারতে অবস্থান করলে দেশে এক অনাকাঙ্ক্ষিত পরিবেশের সৃষ্টি হতে পারে। কারণ আওয়ামী লীগ সরকার ভারতঘেঁষা হিসেবেই বেশি পরিচিত।

latif1-247x300সূত্রটি জানিয়েছে, লতিফ সিদ্দিকী ভারতে অবস্থান করলে সামনের ঘটনাপ্রবাহে এ ইস্যুটিকেই টেনে নিয়ে আসা হবে। আর এটি ধর্মীয় দল ও সংগঠনগুলোর কাছে এ বার্তাই পৌঁছে দেবে যে, সরকার লতিফ সিদ্দিকীকে সমর্থন দিচ্ছে।  তবে সরকারের সর্বশেষ অবস্থানে খবর নিয়ে জানা গেছে, ঠিক এই মুহূর্তেই লতিফ দেশে ফিরে আসুক তা সরকার চাচ্ছে না। সূত্রটি জানিয়েছে, লতিফকে যেন ভারতে থাকার অনুমতি দেয়া না হয় সে কথা দিল্লিকে মৌখিকভাবে জানিয়ে দিয়েছে ঢাকা। এ বার্তা পৌঁছে দিতে যোগাযোগ করা হয়েছে ঢাকাস্থ ইন্ডিয়ান হাইকমিশনার এবং দিল্লিতে অবস্থানরত বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে।

এ ব্যাপারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান।  পবিত্র হজ ও মহানবী সা.কে নিয়ে অবমাননাকর বক্তব্য দেয়ার ঘটনায় লতিফ সিদ্দিকীকে গত রোববার ডকি ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে অপসারণ করা হয়। একই সঙ্গে তাকে দলের প্রেসিডিয়াম সদস্যের পদ থেকেও তাকে বহিষ্কার করে আওয়ামী লীগ। তার প্রাথমিক সদস্যপদও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।  গত রোববার লতিফ সিদ্দিকী ভারতে এসে পৌঁছান। তিনি এখন কলকাতায় দিন পার করছেন। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার জন্য তার বিরুদ্ধে দেশে ৩০টি মামলা করা হয়েছে।–সূত্র: ডেইলি স্টার।

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের