,

দুই কোরিয়ার শীর্ষ সামরিক কর্তাদের বৈঠক

news-image

উত্তর ও দক্ষিণ কোরিয়ার উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার এই বৈঠক অনুষ্ঠিত হয়। গত সাত বছরের মধ্যে এই প্রথম দেশ দু’টির মধ্যে এ ধরনের আলোচনা অনুষ্ঠিত হলো বলে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহ্যাপ জানিয়েছে। ২০০৭ সালের ডিসেম্বরের দু’দেশের মধ্যে সর্বশেষ এ জাতীয় বৈঠক হয়েছিল।

north-and-south-korean-flagsদক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী গ্রাম পানমুনজোমে দু’দেশের জেনারেলরা এ আলোচনায় অংশ নিয়েছেন। অবশ্য এ খবরের বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এর আগে শুক্রবার দক্ষিণ কোরিয়ার কয়েকজন মানবাধিকার কর্মীর পক্ষ থেকে সীমান্ত এলাকায় বেলুন উড়ানোর চেষ্টাকে কেন্দ্র করে উত্তর ও দক্ষিণ কোরিয়ার স্থল সীমান্তে গুলি বিনিময় হয়েছে। এ সব বেলুনে উত্তর কোরিয়ার নেতা কিম জংউন বিরোধী বক্তব্য সংবলিত লিফলেট ছিল।

এর আগে এ জাতীয় তৎপরতা চালালে তার পরিণাম ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছিল পিয়ংইয়ং। বিতর্কিত পানিসীমায় দু’দেশের মধ্যে মাঝেমাঝেই গুলি বিনিময়ের ঘটনা ঘটলেও স্থল সীমান্তে এ জাতীয় ঘটনার নজির খুবই কম।

এ ছাড়া, দুই কোরিয়ার নৌবাহিনীর টহল জাহাজগুলোর মধ্যে গত ৭ অক্টোবর গুলি বিনিময় হয়েছে। দক্ষিণ কোরিয়ার ইওনপিয়ং দ্বীপের কাছে বিতর্কিত পানিসীমায় এই গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সূত্র: বিবিসি।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর