বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাত্র ১ শতাংশ ধনীর কাছে কুক্ষিগত বিশ্বের অর্ধেক সম্পদ

news-image

আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ক্রেডিট সুইসের প্রতিবেদন অনুসারে, বিশ্বের বর্তমান সম্পদের মূল্য ২৬৩ ট্রিলিয়ন ডলার। আর এর অর্ধেকই রয়েছে মাত্র ১ শতাংশ ধনীর হাতে। এ সম্পদ বৈষ্যমের ফলে মন্দা ত্বরান্বিত হতে পারে মনে করছে প্রতিষ্ঠানটি। খবর আরটি।

rich-man-252x300গত মঙ্গলবার প্রকাশিত ক্রেডিট সুইস গ্লোবাল ওয়েলথ রিপোর্টে সতর্ক করে বলা হয়েছে, এ অস্বাভাবিক অনুপাত মন্দা সৃষ্টি করতে পারে। কারণ উচ্চ বৈষম্য অর্থনৈতিক সংঘর্ষের পথে নিয়ে যায়।

২০১৪ সালের মাঝামাঝি সময়ে বৈশ্বিক সম্পদ রেকর্ড পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২৬৩ ট্রিলিয়ন ডলারে, যা ২০১৩ সালের মাঝামাঝির তুলনায় ২০ দশমিক ১ ট্রিলিয়ন বা ৮ দশমিক ৩ শতাংশ বেশি। ২০০০ সালের পর থেকে এ সময় পর্যন্ত পারিবারিক সম্পদ বেড়েছে দ্বিগুণ।

সম্পদে এগিয়ে রয়েছে ‘ল্যান্ড অব ফরচুনস’ যুক্তরাষ্ট্র। বিশ্বের মোট সম্পদের ৩৪ দশমিক ৭ শতাংশ (৯১ ট্রিলিয়ন ডলার) রয়েছে এখানে। ইউরোপের সম্পদও রয়েছে এর কাছাকাছি, ৩২ দশমিক ৪ শতাংশ। ভারত ও চীনের সম্পদ ২৩ দশমিক ৭ শতাংশ এবং ১৮ দশমিক ৯ শতাংশ রয়েছে এশিয়া প্যাসিফিক অঞ্চলে। বিশ্বে গড় সর্বোচ্চ সম্পদ ও জিডিপিতে শীর্ষে উত্তর আমেরিকা।

প্রতিবেদনে বলা হচ্ছে, ২০১৯ সালে বিশ্বে মিলিয়নেয়ারের সংখ্যা বর্তমানের ৩ দশমিক ৫ কোটি থেকে বেড়ে দাঁড়াবে ৫ দশমিক ৩ কোটিতে। এ সময় বিশ্বসম্পদ ৪০ শতাংশ বেড়ে দাঁড়াবে ৩৬৯ ট্রিলিয়ন ডলারে।

নতুন অর্থ এসেছে চীনসহ বিভিন্ন উদীয়মান বাজার থেকে। ২০০০ থেকে ২০১৪ পর্যন্ত উদীয়মান বাজারের সম্পদ বিশ্বসম্পদের ১১ দশমিক ৪ শতাংশ।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে