,

অর্থ লেনদেনে টুইটার-ফেসবুক

news-image

সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক এবং খুদে ব্লগ লেখার ওয়েবসাইট টুইটারে অর্থ লেনদেন করা যাবে। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এ লেনদেনের বিষয়টি জানানো হয়।

facebook-twitterভারতের বেসরকারি আর্থিক সংস্থা কটক মাহিন্দ্র ব্যাংক (কেএমবি) সম্প্রতি ফেসবুকভিত্তিক ‘ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার’ সুবিধা চালু করছে। তাৎক্ষণিক অর্থ লেনদেনের এ মাধ্যমে চাইলে অর্থ লেনদেন করতে পারবেন ফেসবুক ব্যবহারকারীরা। এ ছাড়া ফরাসি ব্যাংকিং গ্রুপ বিপিসিই টুইটারের সঙ্গে যৌথভাবে অর্থ লেনদেনের সুবিধা চালু করেছে। টুইটারে বার্তা (টুইট) পাঠিয়ে লেনদেন করা যাবে।

ভারতের কেএমবির চালু করা সুবিধাটির নাম দেওয়া হচ্ছে ‘কে পে’। এতে ফেসবুক ব্যবহারকারীরা তাৎক্ষণিকভাবেই ফেসবুকের মাধ্যমে যেকোনো বন্ধুর কাছে অর্থ পাঠাতে পারবেন এবং যে বন্ধুকে পাঠাবেন, তিনিও বিনা মূল্যেই সে টাকা গ্রহণ করতে পারবেন। কেএমবির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এবং ডিজিটাল উদ্যোগ বিভাগের প্রধান দীপক শর্মা জানান, ‘এটা এমন একটা সুবিধা, যা ব্যাংকিং খাতে অবিশ্বাসীদের জন্য! এ লেনদেনের ক্ষেত্রে অর্থ প্রেরক বা প্রাপক দুজনের কারোরই ব্যাংক হিসাব নাও থাকতে পারে। তবে আমরা ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস (আইএমপিএস) ব্যবহার করে বিশেষ নেটওয়ার্কের সাহায্যে গ্রাহকদের এ সুবিধা দিতে পারব।’

ব্যবহারকারীদের এটি পেতে হলে নির্ধারিত ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য ফেসবুক ব্যবহারকারীকে কিছু ব্যক্তিগত তথ্যসহ তাঁর ব্যাংক অ্যাকাউন্ট তথ্য এবং ব্যাংকের ‘মোবাইল মানি আইডেন্টিফিকেশন নম্বর’ দিতে হবে। নিবন্ধন হলেই শুধু ফেসবুকের মাধ্যমে এই সেবা গ্রহণ করা যাবে।

এ লেনদেনের জন্য নিরাপত্তার বিষয়টি বেশ গুরুত্বসহকারে দেখা হচ্ছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। বর্তমানে ভারতে আইসিআইসিআই ব্যাংক তাদের হিসাবধারীদের জন্য ফেসবুকের মাধ্যমে টাকা লেনদেনের সুযোগ দিচ্ছে। এমন সুবিধা দেওয়া ২৮টি ব্যাংক রয়েছে। এসব ব্যাংকে হিসাব আছে এমন যে কেউ ফেসবুকে লেনদেনের সুবিধা পাবেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ