,

জর্ডানকে হারিয়ে বাংলাদেশের মেয়েরা শুভ সূচনা

bd women jডেস্ক রির্পোট : শক্তির বিচারে অনেক এগিয়ে জর্ডান। স্বাগতিক হলেও বাংলাদেশের মেয়েরা তাদের বিপক্ষে কতটুকু কি করতে পারবে তা নিয়ে সংশয় ছিল ম্যাচের আগে। কিন্তু ম্যাচশেষে এই সংশয় পরিণত হয়েছে আনন্দে। বুধবার শক্তিশালী জর্ডানকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। সঙ্গে এএফসি অনূর্ধ্ব-১৬ উইমেন্স চ্যাম্পিয়নশিপ ফুটবলের বাছাই পর্বে শুভ সূচনা হয়েছে বাংলাদেশের। বাংলাদেশের পক্ষে জয়সূচক একমাত্র গোলটি করেছেন মিডফিল্ডার সানজিদা আক্তার।
বুধবার শুরু হয়েছে এএফসি অনূর্ধ্ব-১৬ প্রমীলা ফুটবলে ‘বি’ গ্রুপের বাছাই পর্বের খেলা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকালে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও জর্ডান। প্রমীলা ফুটবলে জর্ডানের র‌্যাংঙ্কি ৫৭, বাংলাদেশের অবস্থান ১১৭তম স্থানে। তবে মাঠের খেলায় র‌্যাঙ্কিংয়ের এই পার্থক্য মোটেও চোখে পড়েনি। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত জর্ডানের বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল খেলে জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশের মেয়েরা।
প্রথমার্ধের প্রায় পুরোটা সময়ই নিজেদের অর্ধে লাল-সবুজের আক্রমণ প্রতিহত করতেই ব্যস্ত থেকেছে জর্ডানের মেয়েরা। যে কারণে গোলের সুযোগ সৃষ্টি করার সুযোগই পায়নি তারা। একটু পরপর জর্ডানের ডি বক্সে বল নিয়ে ঢুকে পড়েছে বাংলাদেশের মেয়েরা। যদিও গোলের দেখা মেলেনি। দুই দলের ফুটবল লড়াইয়ের প্রথমার্ধ গোলশূন্যই থেকেছে। 
দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পরপরই বল নিয়ে জর্ডানের বক্সে ঢুকে পড়েছেন সানজিদা আক্তার। কিন্তু প্রতিপক্ষের ডিফেন্ডারদের বাধার মুখে শট নিতে পারেননি বাংলাদেশের এই মিডফিল্ডার। ৬৯ মিনিটে বাংলাদেশের লিপিকে নিজেদের বক্সে ফাউল করেছেন জর্ডানের ডিফেন্ডার জেইনা আমজাদ। এতে রেফারি পেনাল্টির নির্দেশ দিয়েছেন। স্পট কিক থেকে ৭০ মিনিটে মিডফিল্ডার সানজিদা আক্তার চমৎকার শটে বল জালে জড়িয়েছেন। গ্যালারি আর প্রেস বক্সে তখন বাংলাদেশী দর্শকদের মাঝে আনন্দের বন্যা। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে বাংলাদেশ।
এএফসি অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে জর্ডানের সঙ্গে ৬-০ গোলের হারের দুঃসহ স্মৃতি রয়েছে বাংলাদেশের। যে কারণে তাদের সমীহ করেই বুধবার বাংলাদেশের মেয়েদের মাঠে নামিয়েছিলেন কোচ গোলাম রাব্বানী ছোটন। তবে ছোটনের আস্থা ছিল মেয়েদের ওপর। তার আস্থার প্রতিদানও দিয়েছে প্রমীলা ফুটবলাররা।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ