,

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হতে পারবে ১৭ জন

dhaka-university-300x225ক্যাম্পাস প্রতবিদেক:ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারের ’খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছুকদের বিপর্যয়কারী ফলাফলের পর ইংরেজি বিভাগের ১৫০টি আসন পুরণ করা নিয়ে সমস্যায় পড়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির এক বৈঠকে আসন পূরণের জন্য শর্ত শিথিল করার সিদ্ধান্ত নেয়া হয়।  বৈঠকে ইংরেজি বিভাগে ভর্তি হওয়ার জন্য খ ইউনিটের ভর্তি পরীক্ষায় ইংরেজিতে আগে ১৮ থেকে ২০ পর্যন্ত  নম্বর পাওয়ার যে বাধ্যবাধকতা ছিল তা পরিবর্তন করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এবার খ ইউনিটের ভর্তি পরীক্ষায় যারা ইংরেজিতে ৮ থেকে ১৫ পর্যন্ত নম্বর পেয়েছে তারা ইংরেজিতে ভর্তি হতে পারবে।
কিন্তু তা সত্ত্বেও কর্তৃপক্ষ খ ইউনিট থেকে আর মাত্র ১৫ জনকে ইংরেজিতে ভর্তি করাতে পারবে। এবার ভর্তি পরীক্ষায় মাত্র দু’জন ইংরেজিতে ভর্তির যোগ্যতা অর্জন করে।
এ কারণে নিয়ম পরিবর্তন করে ঘ ইউনিট থেকে ২৫ জন শিক্ষার্থী নেয়ার পরিবর্তে তারা এখন বাকী আসনগুলো এই ইউনিট পুরণের সিদ্ধান্ত  নিয়েছে।
এতোসব চেষ্টার কর্তৃপক্ষ ইংরেজিতে ভর্তি যোগ্য ১৩৭ জন শিক্ষার্থী পাবে। যদিও এটা নিশ্চিত নয় যে এই ১৩৪ জনই ইংরেজিতে ভর্তি হতে পারবে কিনা অথবা ভর্তি হবে কিনা।
সেপ্টেম্বর মাসে খ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১,৩৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ২ জন ইংরেজিতে ভর্তির যোগ্যতা অর্জন করে।
ভর্তি কমিটির সদস্য অধ্যাপক ইমদাদুল হক জানান, ” বৈঠকে পরীক্ষার্থীদের ইংরেজিতে খারাপ করার পেছনে কারণ সম্পর্কে আলোচনা করা হয়। শিক্ষার্থীরা ইংরেজিতে কম নম্বর পাওয়ার কারণ হচ্ছে ইংরেজিতে স্কুল ও কলেজে ভাল শিক্ষকের অভাব।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিনেট ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে একজন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন থেকে একবারের বেশি ভর্তি পরীক্ষা দিতে পারবে না বলেও সিদ্ধান্ত নেয়া হয়।
এবার খ, গ ও ঘ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১৭৫,৮২৪ জন পরীক্ষাথীর মধে ইংরেজিতে ফেল করে প্রায় ৫৮ শতাংশ পরীক্ষাথী।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ