,

ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি মাসুদ আহমেদ ১০ দিনের চীন সফর

Advocate Kazi Masudপ্রতিনিধি : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি কমরেড অ্যাডভোকেট কাজী মাসুদ আহমেদ চীন কমিউনিষ্ট পার্টির আমন্ত্রণে ওয়ার্কার্স পার্টির চার সদস্যের প্রতিনিধি দলের সদস্য হয়ে ১০ দিনের সফরে বুধবার চীন পৌছেছেন। চায়না ইষ্টার্ণ এয়ার লাইনস্ এর বিমানযোগে তিনি গতকাল দুপুর ২টায় ঢাকা ত্যাগ করেন। বাংলাদেশ চীন ভারত মায়ানমার আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ ছাড়াও তিনি একাধিক সেমিনার ও ওয়ার্কসপে অংশগ্রহণ করবেন। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পুলিট ব্যুরোর সদস্য কমরেড আমিনুল ইসলাম গোলাপের নেতৃত্বে প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট আবু হানিফ ও শরীফ সমসের। তিনি চীনের রাজধানী বেইজিং ছাড়াও কুমবিং, টংচং, ডংজং সহ বিভিন্ন সিটি পরিদর্শন করবেন। সময়ের অভাবে দলীয় নেতাকর্মীসহ শুভানুধ্যায়ীদের সাথে দেখা করতে না পাড়ায় তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন। তিনি আগামী ২৪ অক্টোবর দেশে ফিরবেন।

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর