,

২৪ ঘণ্টার ২০ ঘণ্টাই ঘুম!

6163fe95525b4ad0fb9a61d174451b40-shoshiবিনোদন প্রতিবেদক: এই প্রজন্মের জনপ্রিয় অভিনয়শিল্পী শশী। ঈদের ছুটির পর আবারও কাজ শুরু করেছেন তিনি। সাম্প্রতিক কাজ ও ব্যক্তিগত বিষয় নিয়ে তিনি কথা বলেছেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম এরসঙ্গে। 
ঈদের ছুটি কেমন কাটল?
অনেক ভালো। এবারের ঈদ আমি রংপুরে করেছি। ঈদের ছুটির কয়েকটা দিন ভেবেছিলাম মেক-আপ করব না। কিন্তু হঠাৎ বন্ধুর বিয়ের অনুষ্ঠান থাকায় একটু সাজগোজ করতেই হয়েছে। 
ঈদে নিজের প্রচারিত নাটকগুলো কি দেখা হয়েছে?
প্রতিবার ঈদের নাটকগুলো দেখা হয়। কিন্তু এই ঈদে টেলিভিশন দেখার একদম সময় পাইনি। আত্মীয়স্বজন এবং পরিবারের সঙ্গে ঘুরে বেড়িয়েছি। 
এখন কোন নাটকের শুটিং করছেন?
ভালোবাসা যথেষ্ট নয় নাটকের শুটিং করছি। এখানে আমার সহশিল্পী আজিজুল হাকিম এবং গোলাম ফরিদা ছন্দা। নাটকটিতে আজিজুল হাকিম আমার বাবা চরিত্রে অভিনয় করছেন। নাটকটির গল্প অনেক চমৎকার। এই প্রথম আমি এ ধরনের চরিত্রে কাজ করছি যেখানে আমার চরিত্রের প্রেমের গল্প ঠাঁই পায়নি। 
অবসরে শশী কী করতে পছন্দ করেন? 
আমি প্রচুর ঘুমাই। আমার ২৪ ঘণ্টার মধ্যে ২০ ঘণ্টা ঘুমানোর রেকর্ড আছে। আর বই পড়তেও আমার অনেক ভালো লাগে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর