,

কবির আহম্মেদের ইন্তেকাল

Kabir Ahmedস্টাফ রিপোর্টার : জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সুপার কবির আহম্মেদ (৬০) মঙ্গলবার ভোরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকার একটি ক্লিনিকে ইন্তেকাল করেন ইন্না লিল্লাহে……..রাজেউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্যক গুনগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন। মঙ্গলবার সকালে শহরের পূর্ব কান্দিপাড়াস্থ নিজ বাসভবনে মরহুমের লাশ আসার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। কোন স্বজন ও শুভাকাঙ্খীই তাদের চোখের পানি ধরে রাখতে পারেনি। সকলের মুখে একই কথা কবির আহম্মেদ একজন ভালো মানুষই ছিলেন, হাসি-মুখে এবং বিনয়ের সাথে মানুষের সাথে কাজ করে গেছেন। তাকে কখনো রাগতে দেখেনি কেউ। তার মৃত্যুর খবর শোনার পর তার কর্মস্থল জেলা প্রশাসক কার্যালয়ে পদস্থ কর্মকর্তাগণসহ সর্বস্তরের কর্মচারীরা উপস্থিত হয়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপনসহ সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

মঙ্গলবার বাদ জোহর কান্দিপাড়াস্থ মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা শেষে কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ