,

নাসিরনগরে প্রবাসী খুন

madar.thumbnailমোজাম্মেল হক সবুজ :  ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগর উপজেলার পুর্বভাগ গ্রামে পাওনা টাকা চাইতে গিয়ে সোমবার রাতে এক প্রবাসী খুন হয়েছে। নিহত রবিউল আওয়াল (২৮) পূর্বভাগ গ্রামের মৃত রহমত আলীর ছেলে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে পূর্বভাগ গ্রামের রবিউল ও আজগর আলী একসাথে দোবাই থাকত। সেখানে থাকাবস্থায় আজগর আলী রবিউলের কাছ থেকে ২ লক্ষ টাকা কর্জ নেয়। ২০ অক্টোবর রবিউল দোবাই থেকে দেশে ফিরে। দেশে ফেরার পর থেকে আজগর আলী টাকার জন্য রবিউলকে চাপ দিলে সোমবার রাতে টাকা দিবে বলে খবর দিয়ে রবিউলকে তার বাড়িতে নিয়ে মারপিট করে গুরুতর আহত করে রবিউলের গলায় থাকা স্বর্নের দেড় ভরি উজনের চেইন একটি, দুটি আংটি ও মানিবেগে থাকা ৪০ হাজার দেড়হাম রেখে দেয়। নিহতের গলায় কপালে তলপেটে পিঠে ও শরীরের বিভিন্ন জায়গায় একাধিক আগাতের চিহৃ রয়েছে।

পুলিশ ঘটনার স্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে আজগর আলী(৪০) ও তার স্ত্রী ওরনা নেছা (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।  

    
              

 

 

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের