,

আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম এর চেয়ারপার্সন মো. নুরুজ্জামান বীর মুক্তিযোদ্ধা

Nuruzzaman Bhaiপ্রাবন্ধিক, লেখক ও বীর মুক্তিযোদ্ধা মো. নুরুজ্জামান ১৯৫২ সালের ১ জানুয়ারি ব্রাক্ষণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কৃষ্ঞনগর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবদুল গফুর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি বিষয়ে ১৯৭৫ সালে এম এ ডিগ্রি অর্জন করেন। পেশাগত জীবনে মহাব্যবস্থাপক হিসেবে জনতা ব্যাংক লিঃ  হতে অবসর গ্রহণ করেন। তিনি মুক্তিযুদ্ধের একজন অন্যতম সংগঠন ছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি ত্রিপুরা রাজ্যের আগরতলা হাফ নিয়া ইয়থ ক্যাম্পে অন্যতম প্লাটোন কমান্ডারের দায়িত্ব পালন করেন। ব্যক্তিগত ও রাজনৈতিক মতাদর্শের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাসী। 

তিনি ঢাকাস্থ ব্রাক্ষণবাড়িয়া ছাত্র-ছাত্রীর কল্যাণে  সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বাংলা একাডেমি ঢাকার জীবন সদস্য, ঢাকাস্থ শেরে বাঙলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের উপদেষ্টা, ঢাকাস্থ  ব্রাক্ষণবাড়িয়া ডেভলাপমেন্ট ফোরামের সভাপতি, মাসিক তিতাস বার্তা পত্রিকার উপদেষ্টা ও লেখক, আরামবাগ এতিমখানা ফরিদপুরের জীবন সদস্য, খুলনাস্থ বৃহত্তর কল্যাণ সমিতির জীবন সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় এ্যালামনি এসোসিয়েশন এর জীবন সদস্য, সাহিত্য প্রকাশনা পরিষদ ব্রাক্ষণবাড়িয়া এর উপদেষ্টা, রেড ক্রিসেন্ট সোসাইটি ব্রাক্ষণবাড়িয়ার জীবন সদস্য এবং বর্তমানে কৃষ্ঞনগর আবদুল জব্বার উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি দায়িত্ব পালন করছেন। 

তিনি আমাদের ব্রাক্ষণবাড়িয়া ডট কম এর চেয়ারপার্সন ও বঙ্গবন্ধু শিক্ষা গবেষণা পরিষদ ব্রাক্ষণবাড়িয়া জেলা শাখার সহ সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি রোটারী ক্লাব সম্মাননা ২০০৮-২০০৯, শেরে বাঙলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের বেগম রোকেয়া স্মৃতি পদক ২০০৯, হিউম্যান রাইটস এন্ড ওয়েল ফেয়ার অরগানাইজেশন কৃষ্ঞনগর, নবীনগর সম্মাননা পদক ২০১১, ঢাকা প্রেস ক্লাব অ্যাওয়ার্ড ২০১০, সংসদ সদস্য ঢাকা- ১২ কর্তৃক মুক্তিযোদ্ধা সংবর্ধণা পদক ২০১১, জেলা প্রশাসন ব্রাক্ষণবাড়িয়া কর্তৃক বিজয় দিবস সম্মাননা ২০১২, তিতাস বার্তার সম্মাননা পদক ২০১২ লাভ করেন। কৃষ্ঞনগর জনতা ব্যাংক প্রতিষ্ঠাসহ তার বেশ কিছু উল্লেখযোগ্য উন্নয়ন কর্মকাণ্ড রয়েছে। বিভিন্ন পত্র- পত্রিকায় তার প্রবন্ধ, নিবন্ধ প্রকাশিত হয়ে আসছে।

নিবার্হী সদস্য, জাতীয় সাহিত্য পরিষদ, কেন্দ্রীয় কমিটি, ঢাকা।

এ জাতীয় আরও খবর

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে

জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

ফ্যাসিবাদপন্থী মিডিয়া বয়কটের আহ্বান

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি