,

আমেরিকায় বিস্ময়ট্রেনের উদ্ভাবক বাংলাদেশী আতাউল

77380_KULAURA-PICTURE-12-10-14আন্তর্জাতিক ডেস্ক :ট্রেনের কথা শুনলেই ভেসে উঠে লোহালক্কড়, রেললাইন, বগি। কিন্তু কেউ কি কখনো কল্পনা করতে পেরেছেন যে, একটি ট্রেন চলবে অথচ ট্রেনের চাকা রেললাইন ছুঁবে না।

কেউ কল্পনা করুক বা নাই করুক এ বিষয়টি নিয়ে ভেবেছেন বাংলাদেশী বিজ্ঞানী ড. আতাউল করিম। আর ভাবনাকে বাস্তবে রূপ দিতে ঠিক কী করতে হবে তার রূপরেখাও তিনি দেখিয়েছেন। 

ট্রেন চলার প্রচলিত ধারণার স্থানে এবার যোগ হচ্ছে আতাউল করিমের দেয়া নতুন ধারণা। চুম্বকের সাহায্যে অনায়াসে চলবে এবং গন্তব্যস্থলে পৌঁছে যাবে এ ট্রেন।

জার্মানি, চীন ও জাপানে ১৫০ মাইলের বেশি বেগে চলমান ট্রেনের আবিষ্কার হয়েছে। তবে ওই ট্রেনগুলোতে প্রতি মাইল ট্রাক বা লাইনের জন্য গড়ে খরচ হবে ১১০ মিলিয়ন ডলার। আর সেই জায়গায় আতাউল করিমের আবিষ্কৃত এ ট্রেনে খরচ হবে মাত্র ১২-১৩ মিলিয়ন ডলার।

দেখতে আকর্ষণীয় এ ট্রেনের বৈশিষ্ট্য হচ্ছে এটি স্টার্ট নেয়ার পর আর লাইনকে স্পর্শ করবে না। বাংলাদেশী এ বিজ্ঞানী এখন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার নরফোকের ওল্ড ডোমিনিয়ান ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট (গবেষণা) হিসেবে কর্মরত।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের বেশকিছু গণমাধ্যমে আতাউল করিমের এই আবিষ্কার নিয়ে নিবন্ধ ছাপা হয়েছে। নিবন্ধ থেকে জানা যায়, ওল্ড ডোমিনিয়ান ইউনিভার্সিটির গবেষকরা গত ৭ বছর ধরে এ ধরনের একটি ট্রেন তৈরির গবেষণায় বিপুল অর্থ ব্যয় করেও কোনো সফলতা পাননি।

ভাগ্য যেন আতাউল করিমের জন্যই অপো করছিলো। ২০০৪ সালে এ প্রকল্পটির দায়িত্ব ড. আতাউল করিমের হাতে আসার মাত্র দেড় বছরের মাথায় ট্রেনটি নির্মাণ করতে সম হন তিনি। নির্মাণপরবর্তী সময়ে পৃথিবীর নামকরা বিজ্ঞানীরা ট্রেনটিকে বার বার পরীা করে দেখেছেন। 

শেষমেশ সবাই মিলে সিদ্ধান্ত নিতে পেরেছেন যে, এখন এই ট্রেনটি বাণিজ্যিকভাবে উৎপাদন করা সম্ভব। 

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে উচ্চতর ডিগ্রি নিয়ে ৩০ বছর আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান ড. আতাউল করিম।

মোহাম্মদ আতাউল করিম বাংলাদেশের মৌলভীবাজার জেলার বড়লেখার মিশন হাউজে জন্মগ্রহণ করেন।

বাবা মোহাম্মদ আবদুস শুকুর পেশায় ডাক্তার ছিলেন। আতাউল করিম বাংলাদেশি-মার্কিন পদার্থবিজ্ঞানী।

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার নরফোকে অবস্থিত ওল্ড ডোমিনিয়ান বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট (গবেষণা) হিসেবে কর্মরত এই বিজ্ঞানী ইলেকট্রো-অপটিক্সের গবেষণায় অন্যতম পথিকৃৎ হিসেবে গণ্য।

তার শিাজীবন শুরু হয় বড়লেখার একটি প্রাথমিক বিদ্যালয়ে, এর পর বড়লেখার বিখ্যাত পিসি হাইস্কুলে পড়লেখা করেন।

পরবর্তী সময়ে ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে ১৯৬৯ সালে মাধ্যমিক পরীায় চট্টগ্রাম বোর্ডে প্রথম শ্রেণীতে ৪র্থ স্থান অধিকার করেন।

১৯৭২ সালে উচ্চ মাধ্যমিক পরীায় সিলেট এম সি কলেজ থেকে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৬ সালে পদার্থবিজ্ঞানে বিএসসি (অনার্স) ডিগ্রি লাভের পর উচ্চ শিা লাভের উদ্দ্যেশে মার্কিন যুক্তরাষ্ট্রে গমন করেন।

পদার্থবিজ্ঞানে মাস্টার অব সায়েন্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার অব সায়েন্স এবং পিএইচডি করেন ইউনিভার্সিটি অব আলাবামা থেকে যথাক্রমে ১৯৭৮, ১৯৭৯ এবং ১৯৮১ সালে।

২০০০ সালে তিনি সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে তড়িৎ প্রকৌশল বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। এ বিশ্ববিদ্যালয়ে প্রকৌশলের ডিন হিসেবেও কমর্রত ছিলেন।

২০০৪ সালে তিনি নরফোকে অবস্থিত ওল্ড ডোমিনিয়ান ইউনিভার্সিটির তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বর্তমানে তিনি এই বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট (গবেষণা) হিসেবে কমর্রত।

তিনি ১৮টি বই লিখেছেন। এ ছাড়া আরো সাতটি বইয়ে তিনি ‘পরিচ্ছেদ’ লিখেছেন। তার বৈজ্ঞানিক নিবন্ধের সংখ্যা ৩৭৫-এরও বেশি।

তার নিবন্ধগুলো পৃথিবীর খ্যাতনামা জার্নালসমূহে প্রকাশিত হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর