,

ভাঙ্গা রাস্তায় ট্রাক বিকল হয়ে আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম বন্ধ

20141013_141814klনিজস্ব প্রতিবেক : আজ সোমবার সকাল থেকে  আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বন্ধ রয়েছে। গতকাল রোববার দিবাগত রাত তিনটার দিকে আখাউড়া-আগরতলা  সড়কের নারায়ণপুর এলাকায় ক্রাউন্ট সিমেন্ট  বোঝাই ভারী ট্রাক যাওয়ার সময় ট্রাকটির কয়েকটি যন্ত্র ভেঙে যায়। এতে ট্রাকটি ঐ জায়গায়তেই বিকল হয়ে পড়ে। সরেজমিনে দেখা গেছে, সিমেন্ট  বোঝাই ট্রাকটি ঐ জায়গায়তেই বিকল হয়ে সড়কে স্থলবন্দরগামী রপ্তানির পণ্যবাহী প্রায় শতাধিক ট্রাক আটকে আছে। আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব উদ্দিন ভূঁইয়া জানান সকাল থেকে রপ্তানি বন্ধ রয়েছে। আখাউড়া-আগরতলা  সড়কের নারায়ণপুরের কিছু অংশ দীর্ঘদিন যাবত ভেঙ্গে চলাচলের অযোগ্য হয়ে আছে।কিন্তু কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপের অভাবে বন্দরের আমদানি রপ্তানি ব্যাহত হচ্ছে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শ্যামল কুমার ভট্টাচার্য বলেন, সড়কটির প্রায় ৫০ মিটার অংশ দেবে  আছে। এই পথে ভারী যান চলাচলের কারণে এই অবস্থা। সড়কটি মেরামতের জন্য সড়ক  বিভাগ থেকে লোক পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ