,

পিয়াকে বাদ দিয়েই শুরু হল ইউটার্ন

2_158519বিনোদন প্রতিবেদক :শুটিং শুরুর মাত্র একদিন আগে ছবির মূল নায়িকা জান্নাতুল ফেরদৌস পিয়ার সরে যাওয়া নিয়ে কিছুটা বিপাকে ছিলেন ‘ইউটার্ন’ ছবির নির্মাতা আলভী আহমেদ। ব্যক্তিগত কারণ দেখালেও সরে যাওয়ার মূল কারণটি কিন্তু এখনও জানাননি পিয়া। অবশেষে চার শিল্পীকে নিয়ে নির্ধারিত সময়েই আলভী আহমেদ শুরু করলেন তার প্রথম চলচ্চিত্রের শুটিং। মৌটুসী বিশ্বাস, ইরফান সাজ্জাদ, শিপন ও সোনিয়াকে নিয়ে গত ১০ অক্টোবর থেকে রাজধানীর বিভিন্ন লোকেশনে শুরু হয়েছে ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত ‘ইউটার্ন’ ছবির শুটিং। এ ছবিতে অভিনয় প্রসঙ্গে শিপন বলেন, ‘এটি আমার চতুর্থ ছবি। কাজ শুরু করেছি মাত্র তিনদিন হল। গুছানো একটি ইউনিটে কাজ করছি, অনেক ভালো লাগছে।’ মৌটুসী বিশ্বাসের কথায় ‘ইউটার্ন’ তার দ্বিতীয় চলচ্চিত্র। ‘ব্যাচেলর’ ছবির পর যদিও রাফায়েল পরিচালিত ‘ছয় নয়’ নামের একটি ছবিতে অভিনয় করেছেন তিনি। কোনো এক অজানা কারণে সেই ছবির কথা তিনি কখনোই স্বীকার করতে চান না। ইরফান সাজ্জাদ তানিয়া আহমেদের পরিচালনায় ‘গুড মর্নিং লন্ডন’ ছবির কাজ শেষ করে ঈদের আগে ফিরেছেন। তিনি বলেন, ‘একটু একটু করে চলচ্চিত্রে নিজের অবস্থান তৈরি করার চেষ্টা করছি। সবার সহযোগিতা পেলে নিজেকে এই মাধ্যমেই ব্যস্ত রাখতে চাই।’ নির্মাতা জানান, ছবিটিতে আরও দু’টি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন শহীদুজ্জামান সেলিম ও মিশা সওদাগর।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা