,

গাজা পুনর্গঠনে ৫৪০ কোটি ডলার সাহায্যের প্রতিশ্রুতি

gaza 12আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলি আগ্রাসনে ধ্বংসপ্রাপ্ত গাজার জন্য ৫৪০ কোটি ডলার সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে আন্তর্জাতিক দাতারা। খবর বিবিসি’র।কায়রো সম্মেলনে এই প্রতিশ্রুতি পাওয়া গেছে বলে জানিয়েছেন সম্মেলনের আয়োজক নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী বোর্গ ব্রেন্ড।সাহায্যের এই অঙ্গীকার ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে, ৪০০ কোটি ডলারের আশা করেছিলেন তারা।ব্রেন্ড জানান,  প্রতিশ্রুত সাহায্যের অর্ধেক গাজার পুনর্গঠনে ব্যয় হবে। তবে বাকি অর্ধেক কি কাজে ব্যবহৃত হবে তা স্পষ্ট করেননি তিনি।কায়রো সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরিসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা অংশগ্রহণ করেন।সম্মেলনে কাতার একাই ১০০ কোটি ডলার সাহায্য দেয়ার ঘোষণা দেয়। এছাড়া যুক্তরাষ্ট্র ২১.২ কোটি ডলার, আরব আমিরাত ও তুরস্ক  উভয়ই ২০ কোটি ডলার করে সাহায্য দেয়ার ঘোষণা দেয়।ইউরোপীয় ইউনিয়নের বিদেশ নীতি প্রধান ক্যাথেরিন অ্যাস্টন বলেছেন, তার সংস্থার সদস্যদের কাছ থেকে ৫৬.৮ কোটি ডলার সাহায্য পাওয়া যাবে।৫০ দিন ব্যাপী ইসরাইল আগ্রাসনে গাজা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
হামলায় গাজার প্রায় ১৭ হাজার ঘরবাড়ি সম্পূর্ণ বা আংশিক ধ্বংস হয়েছে। ১ লাখ লোক উদ্বাস্তুতে পরিণত হয়েছেন। গাজার অন্যান্য অবকাঠামোও ধ্বংস হয়ে গেছে।ইসরাইলি আগ্রাসনে গাজার অন্তত ৬০০ কোটি ডলারের ক্ষতি হয়েছে।গাজায় ইসরাইলি আগ্রাসনে ২১০০ এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের প্রায় সবাই বেসামরিক লোক। অন্যদিকে এ সময় প্রায় ৭০ জনের মত ইসরাইলি সেনা নিহত হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর