,

উপকুলের ৩ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বিঘ্নিত

B.Baria Train accedentআমিরজাদা চৌধুরী : ঢাকা-চট্রগ্রাম-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার তালশহর রেলষ্টেশনের আউটার সিগনালে ঢাকাগামী উপকুল এক্সপ্রেস ট্রেনের ৩ টি বগি লাইনচুৎত হয় আজ রোববার সকালে। এ ঘটনায় দীর্ঘ সময় ধরে পূর্বাঞ্চল রেলপথে ট্রেন চলাচল উপকুলের ৩ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বিঘ্নিত হয়। ব্রাহ্মণবাড়িয়া রেল ষ্টেশনের সহকারী ষ্টেশন মাস্টার মাইনুল হোসেন জানান, সকাল সোয়া ১১টার দিকে নোয়াখালী থেকে ঢাকাগামী আন্ত:নগর উপকুল এক্সপ্রেস ট্রেনটি তালশহর রেলষ্টেশনের আউটারে পৌছলে এর  পেছনের দিকের তিনটি বগি লাইনচ্যুত হয়। এরপর আপ লাইনে অর্থাৎ ঢাকার পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দূর্ঘটনার কারনে ব্রাহ্মণবাড়িয়ায় সূবর্ণ এক্সপ্রেস ও আখাউড়ায় কালনী এক্সপ্রেস বেশ কিছুক্ষন আটকা পড়ে। এসব ট্রেন পরে ডাউন লাইনে চালানো হয়।

ব্রাহ্মণবাড়িয়া জিআরপির ইনচার্জ মো:আলমগীর জানান, বগি লাইনচুৎত হওয়ার পর ট্রেন থেকে তাড়াহুড়া করে নামতে গিয়ে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। দূর্ঘটনা কবলিত বগিগুলো ফেলে রেখে উপকূল এক্সপ্রেস বেলা সাড়ে ১২ টার দিকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। কিন্তু বগিগুলো উদ্ধার না হওয়ায় আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে।শুধু ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়। আখাউড়া জংশনের লোকোসেড ইনচার্জ মহসীন উদ্দিন ভূইয়া জানান,উদ্ধার কাজে অনেক সময় লাগবে।  এদিকে  দুর্ঘটনার পর পর উত্তেজিত যাত্রীরা তালশহর রেলষ্টেশনের দরজা জানালা ভাংচুর করে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ