,

ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেল যোগাযোগ বন্ধ

Train  line faleপ্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় উপকূল এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা সিলেট রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে তালশহর রেলস্টেশনের কাছে নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের পেছন দিকের দু’টি বগির ১২টি চাকা লাইনচ্যুত হয়।
এছাড়া এ দুর্ঘটনার কারণে ঢাকাগামী সূবর্ণ এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে, ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি পাঘাচং স্টেশনে এবং চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেন ভৈরব রেলওয়ে জংশনে আটকা পড়েছে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মাইনুল হক জানান, আখাউড়া থেকে মেরামতকারী একটি দল ঘটনাস্থলে রওয়ানা দিয়েছে। পুনরায় রেল যোগাযোগ শুরু হতে দুই ঘণ্টা সময় লাগতে পারে বলে তিনি জানান।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ