,

আলিয়া ভাট থেকে সাবধান॥ ল্যাপটপ-কম্পিউটারে ভাইরাস ঢোকাতে পারে

77069_alia-bhatt1নিজস্বপ্রতিবেদক: বলিউড অভিনেত্রী আলিয়া ভাট যে তরুণ-তরুণীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় তা কে না জানে। আর সেই কারণেই এটা না বললেও চলে যে ইন্টারনেটে যে নামি ব্যক্তিত্বদের নিয়ে সবচেয়ে বেশি খোঁজাখুঁজি হয় আলিয়া ভাট তাদের অন্যতম।

এখন তো ইন্টারনেট সিকিওরিটি বিশেষজ্ঞ ম্যাকাফি আলিয়া ভাটকে অনলাইনের সবচেয়ে ‘সেনসেশনাল’ তারকা বলে ঘোষণা করেছে। প্রথম ১০ সেরা ‘সেনসেশনাল’ তারকা তালিকায় এক নম্বরে রয়েছেন আলিয়া ভাট। যদিও এটি আলিয়া ভক্তদের কাছে একেবারেই সুখবর নয়। কারণ এখানে ‘সেনসেশনাল’ বলতে বোঝানো হয়েছে যা কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোন, ট্যাবলেট জাতীয় গ্যাজেটে ভাইরাস ঢোকাতে সবচেয়ে বেশি সক্রিয়।

অর্থাৎ ইন্টারনেট সিকিওরিটি বিশেষজ্ঞদের কথায়, দেখা গিয়েছে আলিয়ার নামের সঙ্গে ‘ওয়ালপেপার’, ‘ভিডিও’, ‘ফ্রি ডাউনলোড’, ‘হট পিকচার’ ও ‘সেলফি’ জাতীয় শব্দ দিয়ে ইন্টারনেটে যখন সার্চ করা হয় তখন তা আপনাআপনিই এমন কিছু সাইটে ঢুকে যায় যেখান থেকে ভাইরাসে আক্রান্ত হতে পারে আপনার ডিভাইস।

সূত্রের খবর অনুযায়ী, এই ধরণের সাইটগুলোর মাধ্যমে আপনার ডিভাইসটি ভাইরাস আক্রান্ত হলেই সাইবার অপরাধীরা আপনার ডিভাইস থেকে পাসওয়ার্ড বা গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে নিতে পারে। যাকে আমরা চলতি কথায় বলি হ্যাকিং।

এই (ভয়ঙ্কর) তারকা তালিকায় এক নম্বরে তো আলিয়া রয়েছেন তা আগেই বলা হয়েছে। তবে আলিয়ার পরেই রয়েছেন আমির খান, প্রিয়াঙ্কা চোপড়া। তাই আলিয়া ভক্তের পাশাপাশি আমির ও প্রিয়াঙ্কা ভক্তরাও সাবধান হোন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ