বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে পৃথক সংঘর্ষে নিহত-১, আহত অর্ধশতাধিক

L Lasআবু কামাল খন্দকার : উপজেলায় গত দু’দিনে পৃথক সংঘর্ষে ১ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছে। এ ঘটনায় নবীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে চরলাপাং গ্রাম থেকে ইউপি মেম্বার সহ ১৪ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আতংকে পুরোগ্রাম পুরুষ শূন্য হয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। 
জানা যায়, উপজেলার চরলাপাং গ্রামে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় দানেশ মেম্বার গ্রুপ ও শওকত মেম্বার গ্রুপের লোকজনের কথাকাটাকাটি হয়। এরই জের ধরে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে চরলাপাং গ্রামের তাজুল ইসলামের ছেলে সুমন (২২) নিহত হয়। এ ঘটনায় মহিলা সহ কমপক্ষে ২০ জন আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় মজিবুর রহমান (৩৫), আনোয়ার হোসেন (১৫), ইউসুফ (২২), ফুল মিয়া (৪০), লাইলী (২০) কে ঢাকায় প্রেরণ করা হয়। এ ঘটনায় নিহতের পিতা তাজুল ইসলাম মামলা করলে পুলিশ ইউপি মেম্বার নুরুল ্ইসলাম সহ ১৪ জনকে গ্রেপ্তার করে।
 অপরদিকে শুক্রবার সকালে উপজেলার নোয়াগ্রামে ফুটবল খেলার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে ৫ জন আহত হয়। গুরুত্বর আহত দু’ভাই আবু কাউছার (২৬) ও ইমু (১৭) কে নবীনগর হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়াও বিভিন্ন স্থানে সংঘর্ষে প্রায় ২০ জন আহত হয়েছে। তাদেরকে নবীনগর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।


এ ব্যাপারে ওসি রূপক কুমার সাহা বলেন, সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে বাকিদেরও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা