,

সরাইলে বিদ্যুতের ল’ভোল্টেজ কোরবানির মাংশে পঁচন

low voltageমাহবুব খান বাবুল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদ্যুতের ল’ ভোল্টেজ ও ঘনঘন লোডশেডিং এর কারনে কোরবানির মাংশ নিয়ে চরম বিপাকে পড়েছে লোকজন। আশি ভাগ গ্রাহকের ফ্রিজের মাংশে পঁচন ধরেছে। দিশেহারা হয়ে গ্রাহকরা দিনরাত ছুটছে ফ্রিজ বিক্রেতাদের কাছে। সরাইলে বিদ্যুতের ল’ ভোল্টেজের কথা স্বীকার করেছেন খোদ নির্বাহী প্রকৌশলী। সরজমিনে জানা যায়, উপজেলার ১৬ হাজার গ্রাহকের সকলেই পুরাতন ও নতুন ফ্রিজ ক্রয় করে কোরবানির মাংশ রাখার জন্য ছিলেন পুরোপুরি প্রস্তুত। কিন্তু গত এক বছর ধরে সরাইলের সর্বত্রই বিদ্যুতের ভোল্টেজ একেবারেই কম। ভোল্টেজ সমস্যার কারনে শতাধিক টিভি ও ফ্রিজ নষ্ট হয়েছে ইতিমধ্যে। তারপর রয়েছে হিসাব ছাড়া ঘনঘন লোডশেডিং। ঘন্টায় ২৫/৩০ বার বিদ্যুতের যাওয়া আসা তো এখন নিয়মে পরিনত হয়েছে। ঈদের আনন্দে বিদ্যুতের নানান সমস্যার কথা বেলালুম ভুলেই গিয়েছিল গ্রাহকরা। ঈদের দিন ফ্রিজে মাংশ রাখার পর যখন ফ্রিজ লোড নেয় না তখন ঘুম ভাঙ্গে গ্রাহকদের। দুইদিন অপেক্ষার পর ও মাংশে আইস বাঁধে না। উল্টো ফ্রিজ থেকে বের হতে থাকে দূর্গন্ধ। দিশেহারা হয়ে লোকজন ছুটতে থাকে ফ্রিজ বিক্রেতাদের কাছে। কেউ কেউ দৌঁড়াতে থাকেন মেকানিকের কাছে। কিন্তু সবার একই কথা মূল সমস্যা বিদ্যুতের ল’ ভোল্টেজ। যেখানে গ্রাহকদের মিটারে কমপক্ষে ১৬০ ওয়াট বিদ্যুত থাকার কথা সেখানে রয়েছে মাত্র ১’শ থেকে ১১০ ওয়াট। এ বিষয়টি নিশ্চিত হওয়ার পর লোকজন ক্ষুদ্ধ হয় স্থানীয় বিদ্যুত কর্তৃপক্ষের উপর। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত সত্তর ভাগ গ্রাহকের মাংশ পঁচে গেছে। অনেকেই ওই পঁচা দূর্গন্ধযুক্ত মাংশ ফেলে দিয়েছেন। অরুয়াইলের খোকন, চুন্টার পল্লী চিকিৎসক মনির, কালিকচ্ছের মাসুদ, দেওড়ার শ্যামল, সরাইল বড় দেওয়ান পাড়ার হোসনে আরা বেগম সহ শতাধিক গ্রাহক মাংশ ফেলে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে ক্ষোভের সাথে বলেন, আমরা তো প্রতিমাসেই বিদ্যুতকে অতিরিক্ত বিল দিয়ে যাচ্ছি। ভোল্টেজ সমস্যার সমাধান করা তো তাদের দায়িত্ব। হায়রে বিদ্যুত, কোরবানির মাংশটাও শান্তিমত খেতে দিলে না। সরাইল উপজেলা পিডিবি’র নির্বাহী প্রকৌশলী (বিক্রয় ও বিতরন বিভাগ) সুব্রত রায় ল’ ভোল্টেজের কথা স্বীকার করে বলেন, এটা আমাদের সিস্টেমে সমস্যা। তারপরও আশুগঞ্জে কথা বলে দেখি কিছু করা যায় কিনা।    
 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ