বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সীমানা বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ১২ জন আহত

attackশাহ আলম : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের কামালপুর গ্রামে গতকাল বৃহস্পতিবার সকালে বাড়ির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে বিল্লাল চৌধুরীর বাড়িতে হামলা চালিয়ে কমপক্ষে ১২ জনকে আহত করেছে। 
আহতদের মধ্যে কলেজ ছাত্রীসহ কয়েকজনকে তুলে নিয়ে যায় প্রতিপক্ষরা। এ সময় তাদেরকে চিকিৎসা করতে না দিয়ে বাড়িতে আটকে রাখে। পরে গতকাল বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করে। 
পুলিশ, এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে; কামালপুর মৌজার ৯২৯ দাগের ভূমি নিয়ে দীর্ঘদিন ধরে বিল্লাল হোসেন চৌধুরী ও রহমান মিয়ার লোকজনদের মামলা চলে আসছে। গতকাল বৃহস্পতিবার সকালে রহমান মিয়ার লোকজন স্থানীয় আমিন দিয়ে ভূমি মাপঝোক করতে আসলে বিল্লাল হোসেন চৌধুরীর লোকজনদের সাথে কথাকাটি হয়। এক পর্যায়ে রহমান মিয়ার লোকজন বিল্লাল চৌধুরীর বাড়িতে হামলা চালায়। এতে ১২ জন আহত হয়। এক পর্যায়ে কলেজ ছাত্রী লতা আক্তারসহ বেশ কয়েকজনকে তুলে নিয়ে আটকে রেখে মারধোর করে। 
আহত সামছুন্নাহার (৪০), রিনা আক্তার (২৬), স্বপন মিয়া (২৪),, জোবেদা খাতুন (৬০), ফিরোজা বেগম (৬৫), তামান্না আক্তার (২২), লতা আক্তার (২৩), শামীমা আক্তার (২৩), বিল্লাল হোসেন চৌধুরী (৩১), রহিমা বেগম (৩৫ কে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করে। 
কসবা থানার পরিদর্শক (তদন্ত) মো. মফিজ উদ্দিন ভূইয়া বলেন; মারধোর করে আটকে রাখার খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় কেউ কোন লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা