মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কসবার কায়েমপুর জনসভায় আইনমন্ত্রী

Sk Kamal- News kasba (B-baria) 09-10-14শেখ কামাল উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কায়েমপুরে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক গতকাল বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে বিশাল জনসভায় প্রধান অতিথির ভাষণ দেন।
তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নে ব্যঘাত সৃষ্টির জন্য দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্ত চলছে। এজন্য দেশবাসীকে সর্বদা সজাগ থাকতে হবে। আপনাদের প্রতিটি দাবী পর্যায়ক্রমে পূরণ করবো। এক সময় আপনাদের নিকট খবর নেব আপনাদের দাবীগুলো পূরণ হয়েছে কিনা? আমি আপনাদের আপনাদের ভালবাসা চাই। আমার দ্বারা কখনো কারো ক্ষতি যাতে না হয় সেজন্য সন্তান হিসেবে আমার জন্য দোয়া করবেন। 
বর্ষিয়ান আওয়ামীলীগ নেতা মোঃ আবদুস সামাদ ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো. আনিসুল হক ভূইয়া, উপজেলা ভাইস-চেয়ারম্যান অধ্যাপিকা শাহীন সূলতানা, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান অধ্যাপিকা বিলকিস বেগম, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন ভূইয়া বকুল, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাজী মো. আজহারুল ইসলাম, কায়েমপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. আমজাদ হোসেন সরকার, বায়েক ইউপি চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন, জেলা যুবলীগ সদস্য এম.জি হাক্কানী, কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আইন মন্ত্রীর একান্ত ব্যক্তিগত সহকারি এডভোকেট রাশেদুল কায়সার জীবন। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

 

এ জাতীয় আরও খবর

ঢাবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক আব্দুস সালাম

স্ট্রবেরি জ্যাম তৈরির রেসিপি জেনে নিন

পোপকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন’ মন্তব্য, ক্ষেপলেন মেলোনি

হকারদের শৃঙ্খলায় আনতে লাইসেন্স ব্যবস্থা চালু হবে: ডিএসসিসি প্রশাসক

‘ডিম-মাছ খেতে পারছি না, মনে হচ্ছে প্রাণী হত্যা করছি’

জাতিকে বর্তমান দুর্যোগে টেনে এনেছে বিএনপি : নাহিদ ইসলাম

আন্দোলন শুরু হয়ে গেছে : জামায়াত আমির

‘আবারও কাজ করতে পেরে খুব ভালো লাগছে’

প্রস্তুতি ম্যাচে সাইফের সেঞ্চুরি, ৪ ‍উইকেট তাসকিনের

মহাখালীতে তীব্র যানজট, ঘণ্টা পার হলেও নড়ছে না গাড়ি

যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে

শিশুর হঠাৎ জ্বর? জেনে নিন কী করবেন