,

নবীনগরে প্রধানমন্ত্রীকে তাজমহলের পালঙ্ক উপহার

Tajmahal khat- Nabinagar Pic-9.10.14আবু কামাল খন্দকার :ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার যুবলীগের এক কর্মী আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক প্রজ্ঞায় অনুপ্রাণিত হয়ে ১৭ লাখ টাকা ব্যায়ে পৃথিবীর শ্রেষ্ঠ ভালবাসার নিদর্শণ ভারতের আগ্রার তাজমহলের ডিজাইনে একটি ‘পালঙ্ক’ তৈরী করেছেন প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার জন্যে। গতকাল বৃহষ্পতিবার ওই তাজমহল পালঙ্কটি জনগণের দেখার জন্য এক উন্মুক্ত প্রদর্শনীর আয়োজন করেন।  
জানা যায়, রুহুল আমিন ছোটবেলা থেকেই পারিবারিক ভাবে আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত। বঙ্গবন্ধুর কন্যা আমার নেত্রী শেখ হাসিনা বাংলার মাটি ও মানুষের প্রতি তার যে ভালবাসা, সেই ভালবাসায় আমি মুগ্ধ, আমার স্বপ্ন ও সাধনা ছিল‘নেত্রীকে নীজ হাতে তৈরী একটি ‘তাজমহল’ পালঙ্ক তৈরী করে উপহার দেব। সেই ইচ্ছে থেকে ২০১২ সালের ডিসেম্বর মাসে সে এ পালঙ্ক তৈরীর কাজ শুরু করেন। দু’জন কারিগরের সহায়তায় গত দু’বছরে ১৭লক্ষ টাকা ব্যায়ে তিনি কাজ সমাপ্ত করেন। সম্পুর্ন সেগুন (একাশি) কাঠের তৈরী এ পালঙ্কটি স্থানীয় সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল এর মাধ্যমে তিনি নেত্রীর কাছে পৌঁছে দেওয়ার ইচ্ছা পোষণ করেন। ওই যুবলীগ কর্মী হচ্ছেন, উপজেলা যুবলীগের ৫নং ওয়ার্ড সভাপতি মো. রুহুল আমীন পিতা মৃত আবু ওয়াহেদ চিশতি, বাড়ি পৌর এলাকার মাঝিকাড়া গ্রামে, পেশায় একজন ফার্নিচার ব্যবসায়ী।

 

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে