,

মুদির ছেলের হার্ভার্ড জয়!

news-image

Harvardমুদির ছেলের বিশ্বজয়! গুজরাটের আমরেলি জেলার একটি প্রত্যন্ত গ্রামে ছোট্ট মুদির দোকান চালান বাবা। সেই দরিদ্র পরিবারের ছেলেটিই এখন বিশ্বের অন্যতম অভিজাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে পুরস্কার নিতে। হার্ভার্ড মেডিক্যাল স্কুলে স্থান পেয়েছে তার দীর্ঘ গবেষণার ফসল এইচআইভি নিয়ে একটি প্রোজেক্ট। সম্মান হিসেবে পাচ্ছে হার্ভার্ডের বিডব্লুএইচ ব্রাইট ফিউচার প্রাইজ। পুরস্কার মূল্য ১ লক্ষ ডলার।

ছেলেবেলা থেকেই মেধাবী ছিল খেতানি। গুজরাটের আমরেলি জেলার প্রত্যন্ত গ্রাম ধারাগানিতে বাবার মুদির দোকান। অত্যন্ত গরিব পরিবার। বাবার স্বপ্ন ছিল, ছেলে মুদির দোকানে বসবে না। উচ্চশিক্ষিত হয়ে খ্যাতি অর্জন করবে। তার বয়স যখন চার, তখন সে মুম্বাই পাড়ি দেয়। একটি স্বেচ্ছাসেবী সংস্থার তত্ত্বাবধানে সেখানেই হস্টেলে থেকে পড়াশোনা করে। স্কুলের গণ্ডি পেরিয়ে বিজ্ঞান নিয়ে কলেজে ভর্তি হয়। সেই সময়ই বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ভালোবেসে ফেলে ছেলেটি। প্রবল পড়াশোনা শুরু করে ওই বিষয়ের উপর। সুলতানের কথায়, ‘আমি সব এমন কিছু আবিষ্কার করতে চাইছিলাম, যেখানে মেশিন ও মানুষের শরীর সম্পৃক্ত থাকবে।’

সুলতান গবেষণা চালিয়ে এমন একটি ফ্লেক্সিবল মাইক্রোচিপ আবিষ্কার করে, যা ডায়াগনোসিসের সময় এইচআইভি ভাইরাস চিহ্নিত করতে পারবে।

অর্থাৎ ওই মেশিনের সাহায্যেই যে কোনও ব্যক্তি তাঁর শরীরে এইচআইভি-র জীবানু আছে কি না, তা সহজেই বুঝতে পারবেন। প্রোজেক্টের গবেষণাপত্রটি সে হার্ভার্ড পাঠায়। হার্ভার্ড মেডিক্যাল স্কুলে চূড়ান্ত তিনটি প্রোজেক্টের মধ্যে স্থান পায় সুলতানের এইচআইভি নিয়ে গবেষণাপত্রটি। মঙ্গলবারই পুরস্কার নিতে সুলতান পাড়ি দিয়েছে মার্কিন দেশে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ