,

ব্রাহ্মণবাড়িয়ার সেন্দা গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দুই দু’দল গ্রামবাসীর সংঘর্ষ ॥ আহত ২০,আটক -১২

attack1নিজস্ব প্রতিবেদক:ব্রাহ্মনবাড়িয়ার সদর উপজেলার সেন্দা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে আজ বুধবার দুদলের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।গুরুতর আহত ৫ জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের হামলায় কয়েকটি ঘরবাড়ি ভাংচুর ও লূটপাটের শিকার হয়েছে।সংঘর্ষের খবর পেয়ে সদর থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।সংঘর্ষ স্থল থেকে ১২ দাঙ্গাবাজকে আটক করা হয়েছে। সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত দেড় একঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের লোকজনই দেশীয় অস্ত্র ব্যবহার করে। 
সদর থানার ওসি আকুল চন্দ্র বিশ্বস জানান সেন্দা  গ্রামে ইউপি সদস্য খায়ের মিয়া ও মহসিন মিয়ার সাথে র্দীঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে আজ সকাল ৯টায় উভয় পক্ষই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে নেমে পড়ে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পেেৈছ লাটিচার্জ করে  সংঘর্ষ নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। তিনি জানান পুলিশ ঘটনাস্থল থেকে ১২ দাঙ্গাবাজকে আটক করেছে।
বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং পরবতীর্তে সহিংসতা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে ওসি জানান।

এ জাতীয় আরও খবর

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে

জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

ফ্যাসিবাদপন্থী মিডিয়া বয়কটের আহ্বান

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি