,

আন্দোলনের মাধ্যমে হাসিনাকে উচ্ছেদ করা হবে

পহ্ররহ_156698প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই মুহুর্তেই পদত্যাগ করতে হবে। তা না হলে আন্দোলনের মাধ্যমে তাদের উচ্ছেদ করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়া পল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ হুশিয়ারি দেন।
আলোচনা ও সংলাপে প্রধানমন্ত্রীর সদিচ্ছা নেই বলে অভিযোগ করে রিজভী বলেন, আওয়ামী লীগ ভোটারবিহীন নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসার পর আমরা বারবার অনুরোধ করেছি সংলাপ ও আলোচনার জন্য। আসলে কি তিনি বাংলা কথা বোঝেন না? না বুঝতে চান না। এই দেশ জনগণের কথায় চলবে। তাই অবিলম্বে জনগণের কথা চিন্তা করে সরকারের এখনই পদত্যাগ করতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে রিজভী বলেন, ‘ভোটারবিহীন সরকারের কোনো হিংস্র্র পরিকল্পনা কাজে আসবে না। এই সরকারের কোনো নৈতিকতা নেই। সরকার শুধু দেশেই নয়, আন্তর্জাতিকভাবেও নৈতিকতা হারিয়েছে। আন্দোলনের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, বিচার বিভাগের স্বাধীনতা হরণসহ সকল প্রকার নৈরাজ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদস্বরূপ ভোটারবিহীন নৈরাজ্য সৃষ্টিকারী অবৈধ সরকারকে পদত্যাগ করিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করার জন্য বিএনপি এখন সংঘবদ্ধ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, আমাদের আন্দোলন চলছে। আমরা রাজপথে আছি। থাকব।
সংবাদ সম্মেলনে বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, গণ ও শিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ তালুকদার, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে